বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরি ভেসে গেছে বৃষ্টিতে। বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ একটি বলও মাঠে গড়ায়নি। তবে মাঠে খেলা না হলেও বৃষ্টিস্নাত দিনটা যেন উপভোগই্ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মিরপুরে আজ বৃষ্টিস্নাত দিনে ড্রেসিংরুমে ফুটবল খেলেছেন শরীফুল ইসলাম, নাঈম হাসানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজার নাফিস ইকবাল খান তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। নাফিস ক্যাপশন দিয়েছেন, ‘বাইরে বৃষ্টি। ফুট ভলিবল খেলা হচ্ছে ভেতরে।’ভিডিওতে দেখা যাচ্ছে, পাঁচজন ফুটবল খেলেছেন। এক পাশে ছিলেন শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু ও নাঈম হাসান। অন্য পাশে রয়েছেন নাফিস ও হাসান মাহমুদ। প্রথমে দিপু হেড দিয়েছেন। দিপুর হেডে দেওয়া শট বা পায়ে রিসিভ করেছেন হাসান। হাসানের থেকে বল রিসিভ করেন নাফিস। নাফিস এরপর বল ফিরিয়েছেন শরীফুলদের দিকে। এভাবেই নিজেদের মধ্যে ফুটবল খেলছিলেন তাঁরা। অন্যদিকে সোফায় উদাসীন হয়ে বসে আছেন মাহমুদুল হাসান জয়।
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। নিম্নচাপের প্রভাবে গত রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। মিরপুরে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুর হতে তীব্রতা আরও বেড়ে যায়। ফলে ভেজা আউটফিল্ড, উইকেট থেকে কাভারে সরানোর কোনো উপায় ছিল না।
নিম্নচাপের প্রভাব গতকাল টেস্টের প্রথম দিনেও পড়েছিল। মেঘলা আকাশ, মাঝে মাঝে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিও ছিল। খেলা হয়েছিল ৭৯ ওভার। নিজেদের পাতা স্পিনে ফাঁদে হাঁসফাঁস করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে অলআউট হয়েছে ১৭২ রানে। তবে এরপরও বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। ঘূর্ণি থেকে রেহাই পাচ্ছে না নিউজিল্যান্ডও। ১২.৪ ওভারে ৫৫ রানে ৫ উইকেটে দিন শেষ করেছে সফরকারীরা।
সেটি পুষিয়ে নিতে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল আরও ১৫ মিনিট আগে। সাড়ে ৯টা থেকে প্রতিদিন খেলা শুরু হওয়ার কথা থাকলেও আজ ৯টা ১৫ মিনিটে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন অফিসিয়ালরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১৩ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে