
কঠিন সময়ে স্বস্তির পরশ যেন খুঁজে পেলেন মেহেদী হাসান মিরাজ। পাকাপাকিভাবে ওয়ানডের নেতৃত্ব বুঝে পাওয়ার পর প্রথম দুই সিরিজে তিনি দেখেছেন হারের মুখ। আফগানিস্তানের বিপক্ষে তো ধবলধোলাই হয়ে দেশে ফিরতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তাই তাঁর জন্য ছিল বড় পরীক্ষা। আজ ২-১ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ের পর জানালেন সাবেক খেলোয়াড়দের সমর্থন তাঁকে বাজে সময়ে শক্ত থাকার প্রেরণা জুগিয়েছে।
নেতৃত্ব নিয়ে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের পরামর্শ পেয়েছেন মিরাজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনি বলেন, ‘আমাকে মানসিকভাবে সাপোর্ট করেছে সবাই। আমাকে ব্যক্তিগতভাবে তামিম ভাই ফোন দিয়েছিলেন। উনি অধিনায়ক ছিলেন, উনি বলেছেন কঠিন সময়ে অবশ্যই ভালো কিছু হবে। মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছেন। উনি তো অনেক সফল অধিনায়ক।’
পরপর দুটি সিরিজ হারের পর মিরাজকে কী বলেছেন মাশরাফি? উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, অনেক সহায়তা করেছেন, মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন। এই সময়টায় মানসিকভাবে আমাকে অনেক শক্ত থাকতে বলেছেন। আমার জন্য বিষয়টা সহজ না।’
কোনো অভিজ্ঞ খেলোয়াড় না থাকাটা নেতৃত্বের পথ কঠিন করে দিয়েছে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘যদি কোনো সিনিয়র খেলোয়াড় দলে থাকত, তাহলে আমার জন্য জিনিসটা সহজ হয়ে যেত। আমি যখন নেতৃত্ব পাই, ওইরকম সিনিয়র কাউকে পাইনি। রিয়াদ ভাই-মুশফিক ভাই দুজনেই অবসর নিয়েছেন। তারা যদি থাকতেন হয়তো আমার জন্য কাজটা সহজ হয়ে যেত।’
নিয়মিত সাফল্য এনে দেওয়ার ব্যাপারে ধৈর্য ধরতে বললেন মিরাজ, ‘আমার জন্য অবশ্যই কঠিন সময়। তবে আমাকেও একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমি মানুষ, ভুল করব। দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি। সবাই যদি সাপোর্ট দেয় আমরাও ইনশা আল্লাহ ঘুরে দাঁড়াতে পারব।’

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৯ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে