
আইসিসির স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রচারণায় বেশ মনোযোগী দেশের ক্রিকেট সরঞ্জামের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টস’। কদিন আগেই বাংলাদেশ যুব বিশ্বকাপের ৮ খেলোয়াড়ের সঙ্গে এক বছরের বিজ্ঞাপনী চুক্তি করেছে ইমরুল কায়েস-মেহেদী হাসান মিরাজদের এই প্রতিষ্ঠান।
এবার এমকেএস ৪টি ব্যাট উপহার দিচ্ছে দেশের চার তারকা ক্রিকেটার—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। এর মধ্যে আজ তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহকে ৩টি ব্যাট দিয়েছে তারা। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা সাকিবের ব্যাটটি পরে দেবেন ইমরুল-মিরাজরা। এমকেএস স্পোর্টসের সহ-স্বত্বাধিকারী ইমরুল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকেএস স্পোর্টসের আরেক সহ-স্বত্বাধিকারী হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন বলেছেন, ‘৪টা ব্যাট উপহার দেওয়ার পরিকল্পনা আমাদের। আজ মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিম ভাইকে দিয়েছি। সাকিব ভাই দেশে নেই, আমরা তার ব্যাটটা দেশে ফিরলে দিতে চাই।’
দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন, বিপিএল খেলতে আসা পাকিস্তানের খুশদিল শাহ, মোহাম্মদ হারিসরাও এমকেএসের জন্য শুভকামনা জানিয়েছেন। ব্র্যান্ডিংয়ের সব রকম চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
কিছুদিন আগেই আইসিসির স্বীকৃতি পায় ইমরুল, মিরাজ ও ক্রিকেট সরঞ্জাম বিশেষজ্ঞ শাহীনদের প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে লোগো ব্যবহারে আর কোনো বাধা থাকল না কোম্পানিটির।
২০২০ সালে প্রথম ইমরুল আর শাহিনের মাথায় আসে বাংলাদেশে একটি উন্নত মানের ক্রিকেট সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ার কথা। রাজশাহীতে তাঁরা কারখানাও তৈরি করেছেন। সেখানে মাসে গড়ে ৮০টি গেম ব্যাট তৈরি হয়। জানুয়ারিতে পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ায় এই সংখ্যা আরও বাড়ার কথা।
সম্প্রতি যুব বিশ্বকাপের ৮ ক্রিকেটার—আহরার আমিন, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, শিহাব জেমস, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, রাফিউজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন ও ওয়াসি সিদ্দিকের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করেছে এমকেএস।
মিরাজ জানিয়েছিলেন, এই এক বছরে কোম্পানি থেকে এই যুব ক্রিকেটারদের ৪টি করে ব্যাট, ৬ জোড়া গ্লাভস ও ২ জোড়া প্যাড দেবেন তাঁরা। খেলায় এমকেএসের সরঞ্জামাদি ব্যবহার করবেন আহরার-শিবলিরা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে