
বাংলাদেশে ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ভারতের প্রথম সারির সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান সাবেক এই ক্রিকেটার।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত বছরের আগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় দলের, কিন্তু বিসিবির সঙ্গে আলোচনার পর সফরসূচি পিছিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে দলটির। তবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে এই সিরিজকে ঘিরে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ায় তৎকালীন ক্রীড়া উপদেষ্টার আদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। অনেক দড়ি টানাটানির পর শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এ ঘটনায় বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্কে ভাটা পড়ে। মাঠের ক্রিকেট ছাপিয়ে উত্তেজনা তৈরি হয় দুই দেশের মধ্যে। এমতাবস্থায় সিরিজ দুটি খেলতে ভারতীয় দল বাংলাদেশে সফর করে কি না, সেটা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে তামিম অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির কোনো সমস্যা দেখেন না। তাঁর বিশ্বাস, ভারতীয় দল বাংলাদেশে এলে দুই বোর্ডের সম্পর্ক আরও উন্নত হবে।
তামিম বলেন, ‘বিসিসিআইয়ের ব্যাপারে বলি—বর্তমান সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে আমি অনেক ক্রিকেট খেলেছি। আইপিএলে আমরা একই দলে ছিলাম। তিনি বহুবার ঢাকার লিগ খেলতে বাংলাদেশে এসেছেন। আমাদের সম্পর্ক খুব ভালো। এই দায়িত্বে এখনো তাঁর সঙ্গে বসে কথা বলার সুযোগ হয়নি, তবে আমি তাঁকে ভালোভাবেই চিনি।’
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তামিম বলেন, ‘বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতি একদম চমৎকার। কোনো সমস্যা নেই, কোনো নিরাপত্তা হুমকিও নেই আর ভারতীয় দলের জন্য তো কখনোই ছিল না। ভারত এখানে এলে পুরো স্টেডিয়াম ভরে যায়। মানুষ এই প্রতিদ্বন্দ্বিতা ভালোবাসে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না, এখন বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে কোনো বাস্তব সমস্যা আছে। ঢাকায় একটি সিরিজ হওয়াই হতে পারে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার দারুণ উপায়।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে