এবারের বিপিএলের অপেক্ষাটা অবশেষে ফুরাল। ২৬ তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেল টুর্নামেন্টে। বিপিএলের অপূর্ণতা ঘুচালেন তাওহীদ হৃদয়। ঢাকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে।
দুর্দান্ত সেঞ্চুরি করেই থেমে যাননি হৃদয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। তার ১০৮ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ৪ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা। এতে টানা হ্যাটট্রিক জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে টানা সপ্তম ম্যাচ হারল ঢাকা।
১৭৬ রানের লক্ষ তাড়া করে জয় পাওয়ার জন্য কুমিল্লার শুরুটা ভালো হওয়া দরকার ছিল। কিন্তু ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে তিনে নেমে দলের হাল ধরেন হৃদয়। এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি করে একাই দলকে জয় এনে দেন তিনি।
৫৭ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হৃদয়। বাংলাদেশি ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৭ ছক্কায়। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি তাঁর। তবে ম্যাচ জয়ে তাঁকে দুর্দান্ত সহায়তা করেছেন ৩৪ রান করা ব্রুক গেস্ট। চতুর্থ উইকেটে দুজনের ৮৪ রানের জুটিতেই জয়ের ভিত পায় কুমিল্লা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৫ রান করে ঢাকা। তবে শুরুটা তাদেরও ভালো ছিল না। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। ওপেনিংয়ে নেমে চতুরাঙ্গা ডি সিলভা ১৪ রানে আলিস ইসলামের বলে আউট হন।
তবে সাইফ হাসানের সঙ্গে পরে দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার নাঈম শেখ। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে এবারের বিপিএলে সর্বোচ্চ ১১৯ রানের জুটি গড়েন। সব মিলিয়ে এবারের বিপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে শাহাদাত হোসেন দিপু ও নাজিবউল্লাহ জাদরানের জুটি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত ১৯ জানুয়ারি চতুর্থ উইকেটে ১২১ রানের অপরাজিত জুটি গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ম্যাচ জেতান তাঁরা।
দুর্দান্ত জুটি গড়ার পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন নাঈম-সাইফ। এবারের বিপিএলে প্রথম ফিফটি করার পর ৫৭ রানে সাইফ আউট হলে তাঁদের জুটি ভেঙে যায়। তখন ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৪২ রান। বাংলাদেশি ব্যাটারের আউটের পর এক রানের ব্যবধানে দ্রুত ২ উইকেট হারায় ঢাকা। ৬৪ রান করা নাঈমকে আউট করার পরের বলেই আন্দ্রে ম্যাকার্থিকে আউট করেন ম্যাথিউ ফোর্ড।
টানা দুই বলে দুই উইকেট নিয়ে কুমিল্লাকে ফোর্ড ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও শেষ দিকে অ্যালেক্স রোসের ঝোড়ো ইনিংসে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা। ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোস। কিন্তু দলের কোনো কাজে আসল না। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ফোর্ড কুমিল্লা সেরা বোলার।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৫ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৬ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৭ ঘণ্টা আগে