বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। যে একটি ম্যাচ অজিরা জিতেছিল, সেটি ড্যান ক্রিস্টিয়ানের বদৌলতে।
মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের এক ওভারেই পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন ক্রিস্টিয়ান। বলতে গেলে, ওই ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল অস্ট্রেলিয়া। ক্রিস্টিয়ান পরে আউট হয়েছিলেন ১৫ বলে ৩৯ রান করে। সেই বদলাটাই সাকিব যেন নিলেন গত রাতে!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে কাল ক্রিস্টিয়ানের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ওভারে সাকিবের কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। ক্রিস্টিয়ানেরই করা প্রথম বলেই স্কুপ করে চার মেরে দলের জয় একরকম নিশ্চিত করে ফেলেন সাকিব।
শুধু তাই নয়। কালকের লো স্কোরিং ম্যাচটির সবচেয়ে খরুচে বোলার ছিলেন ক্রিস্টিয়ান। ১.৪ ওভারেই দিয়েছেন ২৯ রান! এর আগে স্লগ ওভারে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি। রানআউটে কাটা পড়ার আগে করেছেন ৮ বলে ৯ রান।
সব মিলিয়ে আইপিএল থেকে বেঙ্গালুরুর ছিটকে যাওয়ার পেছনে ক্রিস্টিয়ানকেই দায়ী করছেন ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকেরা। ক্ষোভে ভরা মন্তব্য করছেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টগুলোতেও। এমনকি বেঙ্গালুরু সমর্থকেরা ৩৮ বছর বয়সী ক্রিকেটারের অন্তঃসত্ত্বা বান্ধবীকেও ছাড়ছেন না। তির্যক মন্তব্যে বিদ্ধ করে চলেছেন সঙ্গিনী ডিয়ানা আটসালাসকে।
সমর্থকদের এমন আচরণে ভীষণ কষ্ট পেয়েছেন ক্রিস্টিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটা না করার অনুরোধও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমার সঙ্গিনীর ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যগুলো দেখুন। যাচ্ছেতাই লিখেছে। আজ (গত রাতে) আমি ভালো করতে পারিনি। এটা তো খেলারই অংশ। যাই হোক, দয়া করে তাকে (সঙ্গিনীকে) এর থেকে মুক্তি দিন।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে