
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘৮৩’ সিনেমা। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ৩৮ বছর আগে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের ভারত প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল।
প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতে ভারতীয় দল পেয়েছিল ২ হাজার ১০০ টাকা! টাকার অঙ্কটা এখনকার প্রেক্ষাপটে খুবই তুচ্ছ মনে হওয়াই স্বাভাবিক। তবে সেই বিশ্বকাপ জয় নিয়ে নির্মিত ‘৮৩’ সিনেমার জন্য কপিল দেবের টাকার অঙ্ক দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। ‘৮৩’ সিনেমার জন্য সাবেক ভারতীয় অধিনায়ক একাই যে পেয়েছেন ৫ কোটি টাকা।
সেই বিশ্বকাপজয়ী দলের সব সদস্য মিলে পেয়েছেন মোট ১৫ কোটি টাকা। পুরো টাকাটাই দিচ্ছেন এই সিনেমার নির্মাতারা। ১৯৮৩ সালের ২৫ জুন ইংলিশদের মাটিতে ক্যারিবিয়ানদের হতাশ করে শিরোপা উৎসব করেও নানা সময়ে আক্ষেপ ঝরেছিল বিশ্বকাপজয়ী দলের সদস্যদের। আক্ষেপটা সেভাবে মূল্যায়ন না পাওয়ায়। ‘৮৩’ সিনেমার মাধ্যমে সেই আক্ষেপই মেটাতে চেয়েছেন নির্মাতারা।
কয়েক দিন আগে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘৮৩’ সিনেমার স্ক্রিনিং হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য ও ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব, ‘৮৩’ সিনেমার দুই মূল চরিত্র দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে