
এত বাজে ব্যাটিং! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খাঁ-খাঁ করা গ্যালারিতে যে অল্পসংখ্যক দর্শক এসেছেন, বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে তাঁরা চরম হতাশ। ভারত সফরের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে অলআউট হয়েছে ১০৬ রানে।
আর এতে নিজেদের মাঠে বিব্রতকর এক রেকর্ড সঙ্গী হলো বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন রান। এই মাঠ প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানও বাংলাদেশের—গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১৭২ রানে।
মিরপুর টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এ মাঠ দ্বিতীয় সর্বনিম্ন। মিরপুরে ঘূর্ণি উইকেট বানিয়ে এশিয়ার বাইরের দলগুলোর বিপক্ষে টেস্ট জেতার কৌশল বাংলাদেশের পুরোনো। আজ নিজেদের ফাঁদেই হাঁসফাঁস অবস্থা তাদের। যদিও প্রোটিয়া পেসাররাই বেশি সফল হয়েছে এ পিচে। আজ বাংলাদেশের ৬ উইকেটই দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দখলে, বাকি ৪ উইকেট নিয়েছেন তাদের দুই স্পিনার।
অবশ্য বাংলাদেশ বলতে পারে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এ রকম বাজে ব্যাটিংয়ের উদাহরণ এ বছরেই একাধিকবার ঘটেছে। এই তো কদিন আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে অলআউট ৫৫ রানে। ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের যতই বাজে ব্যাটিং-প্রদর্শনী থাক, তাদের দ্রুত ঘরে দাঁড়ানোর অভ্যাসও আছে। বাংলাদেশ যে এখানেই যোজন যোজন পিছিয়ে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে