
২০২৩ এশিয়া কাপে নাঈম শেখের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল! একেবারেই ভালো করতে পারছিলেন না টুর্নামেন্টে। আর তাতেই সমালোচনার তির আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষাক্ত ট্রলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়েন নাঈম। ২০২৩ এশিয়া কাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তাঁর।
তবে গত দুই মাসে অন্য নাঈম শেখকেই দেখা যাচ্ছে। ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১.৬০ গড়ে ৩১৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ফর্মটা তিনি টেনে এনেছেন এই বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে ধারাবাহিক ভালো খেলছেন। ১৩ ম্যাচে ৪৯২ রান করে নাঈম সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইকরেট দেড় শর কাছাকাছি। ৩০ ছক্কা মেরে তিনি ছক্কার তালিকায় দুইয়ে। শেষ দিকে চলে আসা ২০২৫ বিপিএলে রান সংগ্রহে নাঈমকে টপকে যাওয়া কঠিনই। বরং তাঁর সামনে আছে দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করে নেওয়ার দারুণ এক সুযোগ নাঈমের সামনে। বর্তমানে রেকর্ডটি রয়েছে নাজমুল হোসেন শান্তর অধিকারে, ২০২৩ বিপিএলে করেছিলেন ৫১৬ রান।
গতকাল দলের ঐচ্ছিক অনুশীলন উপেক্ষা করেননি নাঈম, করেছেন নিবিড় অনুশীলন। ছোটবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে তিন ঘণ্টার ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, তাই টি-টোয়েন্টির জন্য বিশেষ সব শট অনুশীলনে গুরুত্ব দিয়েছেন। ঝালিয়ে নিয়েছেন আক্রমণাত্মক সব শট। কাল রাতে যখন আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নাঈমের, তখন তিনি টিম হোটেলে ফিটনেস নিয়ে কাজ করছিলেন। জিম সেশনের ফাঁকে বাঁহাতি ওপেনার বলেন, ‘আমরা সেরাটা দিয়ে খেলেছি এবার। চেষ্টা করেছি ইনিংস বড় করার এবং দলের জন্য সর্বোচ্চ দেওয়ার। কালও (আজ) সর্বোচ্চটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা থাকবে। ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ। কারণ, ফিট না থাকলে মাঠে ভালো খেলতে পারব না। আমার মনে হয়েছে, আমাকে আমার সেরা ছন্দে ফিরতে হবে।’
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণেও নাঈম ছিলেন দারুণ ছন্দে। তবে তাঁর দল ঢাকা মহানগর হেরে যায় রংপুর বিভাগের কাছে। এবার খুলনা টাইগার্সকে ফাইনালে তোলার তাড়া নাঈমের সামনে। এ মুহূর্তে ব্যক্তিগত রেকর্ড নিয়ে তাই ভাবছেন না নাঈম। বললেন, ‘রেকর্ড জানি না। আমার কাজ পারফর্ম করা। পারফর্ম করলে অনেক কিছুই হয়। কালকের (আজকের) ম্যাচে ভালো ক্রিকেট খেলতে হবে। এসব নিয়ে এখন চিন্তা করছি না।’
খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন নাঈমের সাম্প্রতিক পরিবর্তনের রহস্য। কাল তিনি বললেন, ‘নাঈম এবার অনেক আত্মবিশ্বাসী। এটাই তাঁকে বদলে দিয়েছে। ওর শটের রেঞ্জ দারুণ এবং বল নির্বাচনেও উন্নতি করেছে। আগে রান না পেলে মানসিকভাবে ভেঙে পড়ত; কিন্তু এখন সে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে শিখেছে। এখন ওকে অনেক পরিণত মনে হয়।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে