বিগত দুই দশকে মাঠের ক্রিকেটে ব্যাট-বলের মৌলিক লড়াইটা আরও আধুনিকায়ন হয়েছে প্রযুক্তির কল্যাণে। প্রতিযোগিতার এই যুগে নিত্য নতুন সব প্রযুক্তি যোগ হচ্ছে ক্রিকেটে। তারই ধারাবাহিকতায় এবার যোগ হলো স্মার্ট বল। গতকাল থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে এবার দেখা মিলেছে নতুন প্রযুক্তি ‘স্মার্ট বল’।
এর আগে হক আই, স্নিকো মিটার, হট স্পট, স্পিড গান, স্পাইডার ক্যাম, স্টাম্প মাইকসহ একাধিক প্রযুক্তি দেখা গেছে ক্রিকেটে। তবে পেশাদার ক্রিকেটে ক্রিকেটে স্মার্ট বলের ব্যবহার এবারই প্রথম। স্পোর্টস কোর নামক সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই বল তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা।
বর্তমানে লাল, সাদা ও গোলাপি এই তিন ধরনের বল আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার হয়। কিন্তু এই স্মার্ট বলের আচরণ একেবারে সাধারণ বলের মতো। খেলার সময় আলাদা করে বোঝার উপায় থাকবে না স্মার্ট বল ও প্রচলিত বলের মধ্যে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, কুকাবুরা স্মার্ট বল আর পাঁচটা সাধারণ বলের মতোই দেখতে এবং সাধারণ বলের থেকে এই বলের আচরণেও কোনো পার্থক্য নেই।
স্মার্ট বলটির ভেতরে একটি বৈদ্যুতিক চিপে বসানো থাকবে। এই চিপটিতে সেন্সর থাকবে যা সঠিক গতি, স্পিন, ট্র্যাকিং ছাড়াও অন্যান্য তথ্য দেবে। এই তথ্যগুলো ট্যাবলেট, স্মার্টওয়াচ বা কম্পিউটারে দেখা যাবে। স্মার্ট বলের ভেতরে নন রিচার্জেবল ব্যাটারি লাগানো আছে। ভবিষ্যতে রিচার্জেবল ব্যাটারি আনারও পরিকল্পনা চলছে। বর্তমানে যে ব্যাটারিটি ব্যবহার করা হচ্ছে, তা খেলার সময় থেকে ৩০ ঘণ্টা পর্যন্ত কাজ করে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৪৪ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে