
ফর্মে না থাকলে ক্রিকেটারদের ট্রল করতে ছাড়েন না এ দেশের ভক্তরা। বর্তমান সময়ে বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ট্রল হচ্ছে, জাকের আলী অনিক তাঁদের মধ্যে অন্যতম। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নামকরা সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
লম্বা সময় ধরে অফফর্মে আছেন জাকের। ব্যাটে রান না থাকলেও একটি বিষয় নিয়ে বেশ আলোচিত-সমালোচিত এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠে ব্যাটিং কিংবা উইকেটকিপিংয়ের সময় অনবরত চুইংগাম চিবাতে থাকেন তিনি। যেটা নিয়ে বেশ বিরক্ত ভক্তরা। বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই ট্রল হচ্ছে। বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছেন না আসিফ। এটা ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ দলের প্রতিটি ভুল নিয়ে ভক্তদের সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখছেন আসিফ।
তিনি বলেন, ‘একটা চুইংগাম নিয়ে পুরো দেশ ব্যস্ত। একটা রানআউট নিয়ে পুরো দেশ ব্যস্ত। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাও দরকার আছে।’
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ছুঁয়ে ফেলে ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে। এদিনও ব্যাট হাতে হতাশ করেছেন জাকের। ব্যক্তিগত ৫ রানে জেসন হোল্ডারের বলে এলবিডব্লু হয়ে ফেরেন।
এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁর ব্যাট থেকে আসে ১৭ রান। এ জন্য ১৮ বল খেলেন জাকের। সব মিলিয়ে সময়টা কথা বলছে না এই ক্রিকেটারের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটার প্রভাব ভালোভাবেই টের পাচ্ছেন জাকের।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে