
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে পা রাখল জিম্বাবুয়ে। ১৭৯ রানের লক্ষ্যে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। পেরেরা ২২ রানে বিদায় নিলেও নিসাঙ্কা জিম্বাবুয়ের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন। পাওয়ার প্লে শেষে স্বাগতিকদের স্কোর ছিল ১ উইকেটে ৬১ রান। মাঝে কুশল মেন্ডিস (১৪) ব্যর্থ হলেও শেষ দিকে পাভান রাথনায়েকের ২৫ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও গ্রায়েম ক্রেমার প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা করেন। পাওয়ার প্লে-তেই বিনা উইকেটে ৫৫ রান তুলে বড় জয়ের ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে। মারুমানি ৩৪ ও তিনে নামা রায়ান বার্ল ২৩ রান করে বিদায় নিলেও ম্যাচের হাল ধরেন ওপেনার বেনেট ও অধিনায়ক সিকান্দার রাজা। লঙ্কান বোলারদের তুলোধুনো করে বেনেট হাফ সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে জয়ের খুব কাছে গিয়ে ২৬ বলে ৪৫ রান করে আউট হন অধিনায়ক রাজা।
শেষ ৩ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৯ রান। ১৮ তম ওভারে আসে মাত্র ৬ রান। ১৯ তম ওভারে দুশান হেমন্থ জোড়া উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তুললেও শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৮ রানের। মাহিশ থিকশানার করা শেষ ওভারের প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের পকেটে পুরেন টনি মুয়োঙ্গা। পরের বলে ১ রান নিয়ে স্ট্রাইক দেন বেনেটকে। তৃতীয় বলেই জয়সূচক রান নিয়ে ১৬ বছর পর লঙ্কানদের হারানোর উৎসবে মাতে জিম্বাবুয়ে। ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা। শ্রীলঙ্কার পক্ষে দুশান হেমন্থ ২ উইকেট শিকার করেন।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে