
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। দেড় বছরেরও বেশি সময় হয়ে গেছে কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। সম্প্রতি ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজেও ছিলেন অধারাবাহিক। তবে ঠিকই রেকর্ড গড়ে ছুঁয়েছেন ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক। তাঁকে অভিনন্দন জানাতে ভোলেননি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। শুধু তা-ই নয়, বাবরকে দিয়েছেন রানে ফেরার উপায়ও, যা বরাবরই নিজের ছেলেকে দিয়ে থাকেন তিনি।
বাবরের মাথায় অধিনায়কত্বের চাপ এখন আর নেই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই পাকিস্তানের নেতৃত্ব ছাড়েন তিনি। তবুও রানে ফেরাটা যেন কঠিন কাজই হয়ে যাচ্ছে তাঁর জন্য। কদিন আগেও তাই বাদ পড়েছিলেন টেস্ট দল থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতে অবশ্য ভিন্ন ভূমিকায় দেখা যাবে তাঁকে। সাইম আইয়ুব চোটে পড়ায়, উদ্বোধনী জুটিতে ফখর জামানের সঙ্গী হিসেবে থাকছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।
বাবরকে তাই পুরোপুরি ব্যাটিংয়ে মনোযোগ দিতে বললেন ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে প্রোটিয়া কিংবদন্তি বলেন, ‘হাশিম আমলার সঙ্গে ৬ হাজার রানে যৌথভাবে দ্রুততম বাবর। এর মানে সে সঠিক কাজই করছে। এখন নেতৃত্বের চাপও নেই। সামলানোর জন্য সেই বোঝা এখন রিজওয়ানকে দিতে পারে এবং তাকে সহায়তা করতে পারে, বিশেষ করে ব্যাটিংয়ে। তাকে কেবল রান করার দিকে মনোযোগ দিতে হবে। একই পরামর্শ আমি আমার ছেলেকেও দিয়ে থাকি, যখন সে দলে জায়গা না পেয়ে অথবা পছন্দের জায়গায় ব্যাট করতে না পেরে হতাশ থাকে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২৬ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে