হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারের পরই তুমুল সমালোচনা বাংলাদেশ দলকে নিয়ে। একই মাঠে গত রাতে সিরিজও খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যম যথারীতি ভরে উঠেছে ব্যঙ্গ-বিদ্রুপে। তাতে আছে ইমরুল কায়েসের একটি রহস্যময় পোস্টও।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গত রাতে হিউস্টনে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল ২১ রান। হাতে তখনো ছিল ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। শান্তদের এমন হার যে অবাক করে দিয়েছে ভক্ত-সমর্থকসহ ইমরুলকেও। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল। কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। ১৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি। শেয়ার হয়েছে ৭ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। এই সিরিজের পরই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন হারে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। স্কিলে সমস্যা নেই। মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’
আরও পড়ুন:

সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ মিনিট আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে