
বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে ঘাটতি নতুন কিছু নয়। তবে এখন কিছুটা পরিবর্তন আসছে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতায়। চলতি বছরের আগস্টের আগেই তারা পঞ্জিকাবর্ষে ‘ছক্কার সেঞ্চুরি’ করে ফেলেছে, ১২ ম্যাচে মেরেছে ১০০ ছক্কা। তবু এখানে আরও উন্নতি আনতে জুলিয়ান উডকে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশ দলে যুক্ত করেছে বিসিবি।
উড গতকাল বিসিবি একাডেমি ভবনে স্থানীয় কোচদের নিয়ে তিন ঘণ্টার একটি সেশনও পরিচালনা করেন। সেখানে তিনি ছক্কা ও বাউন্ডারি মারার কৌশল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি পাওয়ার হিটিংয়ের সময়ে ব্যাট সুইংয়ের ধরন, পা ও শরীরের সঠিক ভঙ্গি, মাথার অবস্থান এবং শক্তি সঞ্চয়ের কৌশল নিয়ে বিস্তারিত বলেন।
ইনডোরে ব্যবহারিক সেশনও করান উড। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন, অনূর্ধ্ব-১৭ দলের কোচ হান্নান সরকার, তুষার ইমরান, তালহা যুবায়ের, তারেক আজিজ খান, সোহেল ইসলাম, সিনিয়র কোচ ওয়াহেদুল গনি, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি, জাকির হোসেন জেকিসহ বিসিবির কয়েকজন অভিজ্ঞ স্থানীয় কোচ। ছিলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমনও।
জানা গেছে, আজ বিকেএসপিতে নারী জাতীয় দলের ক্যাম্পে অংশ নিতে যাচ্ছেন উড। সেখানে তিনি দুই দিনের জন্য জ্যোতিদের পাওয়ার হিটিং নিয়ে বিশেষ সেশন নেবেন।
অনূর্ধ্ব-১৭ দলের কোচ হান্নান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলে আসে স্থানীয় কোচদের হাতে স্কিল অনুশীলনের মাধ্যমে। স্থানীয় কোচদের মান খারাপ নয়, তবে সবার কৌশল একরকম নয়। স্থানীয় কোচদের বিদেশি কোচদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, ওয়ার্কশপ বা ট্রেনিংয়ের সুযোগ পাওয়া জরুরি।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে