
ঢাকা প্রিমিয়ার লিগে তারকা নিয়ে শক্তিশালী দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফউদ্দিন, ইবাদত হোসেন, রনি তালুকদার ও আবু হায়দার রনিদের মতো তারকায় গড়া এই দল কাগজে-কলমে শিরোপার অন্যতম দাবিদারও।
তবে মাঠের পারফরম্যান্সে মোহামেডান কিছুটা পিছিয়ে পড়েছে। সবশেষ আট ম্যাচের দুটিতে হেরে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে কিছুটা ছন্দ হারিয়েছে দলটি। তার চেয়েও বড় ধাক্কা এসেছে অধিনায়ক তামিম ইকবালের হার্ট অ্যাটাকের ঘটনায়। গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে তামিম ছিটকে গেছেন পুরো লিগ থেকে। ফলে মোহামেডানের নেতৃত্ব এখন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ের কাঁধে।
তরুণ এই ব্যাটার এর আগে অনূর্ধ্ব–১৯ এবং ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছেন। তামিমের অনুপস্থিতিতে মোহামেডানের মতো বড় দলের দায়িত্ব পেয়েছেন। তবে চাপ নয় অধিনায়কত্ব নিয়ে উপভোগের মন্ত্র হৃদয়ের। আজ বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখিতে হৃদয় বলেন, ‘চ্যালেঞ্জ তো সব জায়গাতেই আছে। আমি চেষ্টা করব দায়িত্বটা উপভোগ করতে। দলের জন্য কতটা অবদান রাখতে পারি, সেই চেষ্টা থাকবে। পরিস্থিতি আমাদের হাতে নেই, কিন্তু যেটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটার মধ্যেই সবকিছু করতে হবে।’
বড় বাজেটের দল হলেও জাতীয় দলের ব্যস্ততার কারণে কয়েকজন তারকা অনিয়মিত। হৃদয়ের আশা, এই সুযোগে দলে থাকা ব্যাকআপ ক্রিকেটারদের পারফর্ম করার ভালো একটা মঞ্চ তৈরি হবে, ‘আমাদের স্কোয়াডটা বড়। যারা নিয়মিত একাদশে খেলছে না, তারাও কিন্তু যোগ্য। সবারই সুযোগ দরকার। যখনই সুযোগ আসবে, সেটাকে কাজে লাগানো জরুরি।’
ম্যাচে নিজেদের সেরা দেওয়াটাই মূল বিষয় বলেও মনে করেন হৃদয়। বলেন, ‘আমি কাউকে কারও সঙ্গে তুলনা করতে চাই না। সবাই নিজের জায়গা থেকে সেরা। এটা নির্দিষ্ট দিনের খেলা। যেদিন যারা ভালো করবে, সেদিন তারই জিতবে। আমরা বড় দল, কিন্তু ছোট দলের বিপক্ষেও হেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ঠিক সময়ে জ্বলে ওঠা।’

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪২ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে