১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে