গৌতম গম্ভীরের সঙ্গে ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। সময়ের ব্যবধানে সতীর্থ থেকে তাঁদের (গম্ভীর ও অশ্বিন) মধ্যে এখন গুরু-শিষ্যের। সেই গুরুকে নিয়ে এবার মজার এক মন্তব্য করলেন অশ্বিন।
‘ক্রিকেট বিজ্ঞানী’ হিসেবে এরই মধ্যে নিজের আলাদা একটা পরিচয় তৈরি করে ফেলেন অশ্বিন। ক্রিকেট মাঠের বাইরে সামাজিকমাধ্যমেও তাঁকে দেখা যায় প্রায় সময়ই। নিজের ইউটিউব চ্যানেলে কখনো ক্রিকেট নিয়ে বিশ্লেষণ, কখনোবা পডকাস্ট নিয়ে কাজ করেন ভারতীয় স্পিনার। অশ্বিন গত রাতে কোনো এক ব্যক্তির সঙ্গে আলোচনায় গম্ভীর ও রাহুল দ্রাবিড়ের তুলনা করেছেন।
ভারতের প্রধান কোচ হয়ে গম্ভীর নিয়োগ পেয়েছেন এ বছরের জুলাইয়ে। এখন পর্যন্ত ভারতের ডাগআউটে যতবার বসেছেন তিনি, ততবারই গম্ভীরের মুখে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অভিব্যক্তি দেখা গেছে। এই তো বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে গম্ভীরকে ডাগআউটে বসে খিচুড়ি দেখা গেছে। নতুন কোচ নিয়ে অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমার মনে হচ্ছে তিনি (গম্ভীর) অনেক আরামে থাকেন। এর বাইরে আর কিছু না। সকালে খেলোয়াড়েরা যখন একসঙ্গে দাঁড়িয়ে থাকে, গম্ভীর তখন বলেন, তোমরা কি এসেছ? ব্যাপারটা এমনই।’
২০১০ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন অশ্বিন। ভারতীয় এই স্পিনারের খেলার সৌভাগ্য হয়েছে দ্রাবিড়ের অধীনেও। সদ্য সাবেক হওয়া ভারতের প্রধান কোচ সম্পর্কে অশ্বিনের বক্তব্য, ‘রাহুল ভাই (দ্রাবিড়) হচ্ছেন যে আমরা আসব এবং আসতে না আসতেই একটা বোতল নির্দিষ্ট জায়গায় বসানো থাকবে। সেনাবাহিনীর একটা দলের যে অবস্থা, তিনি সেভাবেই সাজানোর চেষ্টা করেন। তার মতে সব কিছু নিয়ম মেনে হতে হবে। আমার মনে হয়, তিনি মানুষের মনের ভাষা পড়তে পারেন। ছেলেদের তিনি অনেক ভালোবাসেন।’
রবি শাস্ত্রীর পর ২০২১ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন দ্রাবিড়। প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের শেষটা হয়েছে অনেক স্মরণীয়। বার্বাডোজে ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে দ্রাবিড়ের ভারত। তাতে ভারতের আইসিসি ইভেন্টের শিরোপা জয়ের ১১ বছরের আক্ষেপ ফুরিয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে