
মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে আজ সকাল থেকে শুরু হয়েছে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ে নামা আমিরাত পেসার সাদ ইসলাম রাজিন ও বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফির আঁটসাঁট বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের ২০ বল বাকি থাকতে ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারী দল।
স্বাগতিক বাংলাদেশ দলের হয়ে রাজিন ৩২ রানে চার উইকেট এবং রাফি ২৭ রানে তিন উইকেট নেন। আল ফাহাদ ও সামিউন বাশির রাতুল একটি করে উইকেট তুলে নেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন মোহাম্মদ রেয়ান খান। জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ১৬৪ রান।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে