ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন একের পর এক আলোচনা। মাঠের পারফরম্যান্স তো রয়েছেই, এ ছাড়া বিভিন্ন ঘটনা নিয়ে হয় কথাবার্তা। ২০২৪ আইপিএলও তার ব্যতিক্রম নয়।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে দিল্লির ইনিংসের ২ বল পরই খেলা বন্ধ হয়ে যায়। মাঠের আম্পায়ার নিতিন মেনন কথা বলতে থাকেন সঞ্জু স্যামসন ও জস বাটলার। মেনন তখন সাইটস্ক্রিনের দিকে ইশারা করেন। দিল্লি কোচ রিকি পন্টিয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় চতুর্থ আম্পায়ারকে। পন্টিংকে কিছুটা অসন্তুষ্ট দেখাচ্ছিল। পরে জানা যায়, খেলোয়াড় পরিবর্তন নিয়ে কথাবার্তা হচ্ছিল পন্টিং ও চতুর্থ আম্পায়ারের। কারণ রাজস্থান রয়্যালস বোলিংয়ের সময় শিমরন হেটমায়ারের পরিবর্তে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামায় নান্দ্রে বার্গারকে। কিন্তু ঝামেলাটা বাঁধে যখন রিয়ান পরাগের পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে আসেন রোভম্যান পাওয়েল। দিল্লি কোচ পন্টিংয়ের সঙ্গে টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলিকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। পন্টিং-সৌরভের মতে, রাজস্থান দল নিয়ম ভঙ্গ করেছে বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে। জস বাটলার, শিমরন হেটমেয়ার, ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার, রভমান পাওয়েল—পাঁচ বিদেশি নিয়ে খেলছে রাজস্থান, যেখানে আইপিএলে এক ম্যাচে কোনো দল সর্বোচ্চ চার বিদেশি খেলাতে পারবে।
আদতে রাজস্থান কোনো নিয়ম ভঙ্গ করেনি। কারণ আইপিএলের ১, ২, ৫ নিয়ম অনুযায়ী, ‘চার জনের বেশি খেলোয়াড় কোনো দলের শুরুর একাদশে রাখা যাবে না।’ বাটলার, বোল্ট, হেটমায়ার—রাজস্থান তাদের শুরুর একাদশে খেলিয়েছে তিন বিদেশি। আইপিএলের ১, ২, ৬ নিয়ম অনুযায়ী, ‘কোনো ম্যাচে কোনো দলে একই সঙ্গে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন না। যেমন কোনো দল তাদের শুরুর একাদশে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলাচ্ছে। তাহলে বিদেশি ক্রিকেটার বদলি খেলোয়াড় হিসেবে তখনই নামতে পারবেন, যদি মাঠ ছেড়ে চলে যাওয়া ক্রিকেটারও বিদেশি ক্রিকেটার হয়ে থাকেন। যদি চারজনের কম বিদেশি ক্রিকেটার থাকেন, তাহলে বিদেশি নামতে পারবেন।’ প্রথমত হেটমায়ারের পরিবর্তে বার্গার নামলে তিন বিদেশি ক্রিকেটারই থাকেন। পরাগের পরিবর্তে পাওয়েল নামলে বিদেশির সংখ্যাটা চারেই থাকছে।
প্রথমে ব্যাটিং করে গতকাল রাজস্থান করেছে ৫ উইকেটে ১৮৫ রান। রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭৩ রানেই আটকে যায় দিল্লি। রাজস্থানের ১২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রিয়ান পরাগ। ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে