বছরের শুরুটা ভালো হয়নি লিটন দাসের। ইংল্যান্ড সিরিজে রান করতেই যেন ভুলে গিয়েছিলেন। ফর্মে ফিরতে লিটন বেছে নিলেন ইংল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচকে। দুর্দান্ত এক ফিফটি করে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচসেরার কৃতিত্ব রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্তকে দিয়েছেন লিটন।
টস হেরে আজ ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ারপ্লেতে প্রথম ৬ ওভারে বাংলাদেশ করেছিল কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান। যেখানে লিটন ২০ বলে ২১ রান করলেও রনি রানের চাকা সচল রাখতে থাকেন। রনির পর উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত।
রনি, শান্তর ব্যাটিংয়েই চাপহীন ব্যাটিং করতে পেরেছেন বলে মনে করেন লিটন। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘রনি পাওয়ারপ্লেতে যেভাবে খেলেছে এবং এরপর শান্তর ব্যাটিংয়ে আমার ওপর থেকে চাপ কমে গেছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি আজ তুলে নিয়েছেন লিটন। ফিফটি করতে খেলেছেন ৪১ বল। ফিফটি করার পর আক্রমণাত্মক খেলেছেন লিটন। ৫৭ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৭৩ রান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের ভাষ্য, ‘বোলারের নতুন বল মোকাবিলা করা চ্যালেঞ্জিং ছিল। উইকেট কিছুটা কঠিন ছিল। আমি ও আমার পরিবার সত্যিই খুব বেশি।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে