
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন আবদুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই এবং গত কয়েক মাসে জাতীয় দলের টানা ব্যাটিং ব্যর্থতায় সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীন। গত কিছুদিনে শোনা যাচ্ছিল এখানে কিছু সংযোজন, বিয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্ত আজকের বোর্ড সভায়।
এ মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টিতে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ আশরাফুল। সাবেক এই অধিনায়ককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাখ্যায় তাঁরই সতীর্থ ও বর্তমানে বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, ‘আশরাফুলের অভিজ্ঞতা তো আছেই। সে বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছে, লেভেল থ্রি করেছে। ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছে। তাঁর বিশাল অভিজ্ঞতা যেন শেয়ার করতে পারে, সে কারণেই নেওয়া।’
আশরাফুল ব্যাটিং কোচ হলে সালাহ উদ্দীনের ভূমিকা কী হবে, এ ব্যাখ্যায় রাজ্জাক বলেছেন, ‘সালাহ উদ্দীন ভাই সিনিয়র সহকারী কোচ। কারও ব্যর্থতার জন্য নয়। ওখানে কাউকে সরানো হয়নি। কোচিং স্টাফে নতুন একজন হিসেবে আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশরাফুলের জন্য এটা নতুন জায়গা। দেখা যাক, ফল কেমন আসে। স্বাভাবিকভাবে পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তাঁর ভবিষ্যৎ।’
টিম ডিরেক্টর হিসেবে নিজের ভূমিকাও রাজ্জাক তুলে ধরেছেন, ‘টিম ডিরেক্টর হিসেবে যে কাজ—পর্যবেক্ষণ করা, খেয়াল করা, সেটাই থাকবে। যদি কোনো সহায়তা লাগে, করা হবে। বিসিবি মনে করেছে একজন টিম ডিরেক্টর থাকলে সুবিধা হয়। এটা নতুন কোনো পোস্ট নয়। মাঝে কিছুদিন এই পোস্টে কেউ ছিল না, তখন পরিচালকের সংখ্যা কম ছিল। তখন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান (নাজমুল আবেদীন ফাহিম নিয়মিত দলের সঙ্গে) যেতেন।’
গত এক বছরে জাতীয় দলের সব বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ফাহিমের ওপর নির্ভর করেছে বোর্ড। এখন যে সেটা পুরোপুরি থাকছে না, সেটি টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাকের অন্তর্ভুক্তিই বলে দিচ্ছে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে