
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
দ্য হান্ড্রেডের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ২০২১ সালে। আগের ৫ পর্বে কোনো বাংলাদেশি ক্রিকেটার ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলেননি। এবার মোস্তাফিজ দল পায় কি না সেটাই দেখার বিষয়।
আইপিএল থেকে বাদ পড়ার ইস্যুতে গত দেড় মাসে ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত নাম মোস্তাফিজ। উগ্র হিন্দুত্ববাদী এবং ধর্মীয় গুরুদের চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কাটার মাস্টারকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। সে ঘটনায় নিরাপত্তা শঙ্কা দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই বাদ পড়ে তারা।
এই ঘটনা সেখানেই সীমাবদ্ধ থাকেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রতিবাদ জানিয়ে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান। তবে কয়েক দফা আলোচনার পর তাদের সে সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে সক্ষম হয় আইসিসি। একমাত্র বাংলাদেশি হওয়ায় দ্য হান্ড্রেডের নিলামে আলোচনায় থাকতে পারেন মোস্তাফিজ।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিলাম থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটারদের দলে টানবে না আইপিএল মালিকানাধীন দলগুলো। দ্য হান্ড্রেডের আট দলের মধ্যে চারটিই আইপিএলের আংশিক বা পূর্ণ মালিকানাধীন। দলগুলো হলো–সানরাইজার্স লিডস, সাউদার্ন ব্রেভস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও এমআই লন্ডন। বিবিসির তথ্য সঠিক হলে এসব দলে দেখা যাবে না কোনো পাকিস্তানি ক্রিকেটারকে।
রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ২০০৮ সালের পর থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে দেখা যায়নি। প্রতিবেদনে জানা গেছে, এবারের দ্য হান্ড্রেডের নিলামে নাম দিয়েছেন অন্তত ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার। এদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান অন্যতম। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে এক হওয়ায় পাকিস্তানের মতো বাংলাদেশের ক্রিকেটারদেও টানবে না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে