
ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দেখা গেছে বিপরীত চিত্র। ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে গেছেন সাকিব আল হাসানরা।
ব্যাটিং-বোলিংয়ে পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। নতুন বলে ইংল্যান্ডের উইকেট নিতে পারেননি তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। আর ব্যাটিং ইনিংসে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যান তাঁরা।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সাকিবও জানিয়েছেন, ব্যাটিং ও বোলিংয়ে শুরুতেই ম্যাচ থেকে পিছিয়ে পড়েন তাঁরা। সাকিব বলেছেন, ‘টস জেতা ভালো ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল। গতকাল রাতে হালকা বৃষ্টিও হয়েছে। কিন্তু আমরা শুরুটা ভালো করিনি (বোলিংয়ে), বিশেষ করে প্রথম ১০ ওভার। আপনি যখন তাদের একটু সুযোগ দেবেন, তখন তারা আমাদের ওপর চড়ে বসে। আমরা ভালোভাবে ফিরে এসেছি (পরে)। কিন্তু একটু দেরি হয়ে গেছে।’
শেষ ৬৬ রানে ইংল্যান্ডের ৬ উইকেট নিয়েছিল বাংলাদেশের বোলাররা। তার আগেই অবশ্য স্কোরে প্রায় ৩০০ রান জমা করে ইংলিশরা। সাকিবের মতে, বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ৪ উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা আর সম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপনি যখন ১০ ওভারে চার উইকেট হারাবেন, তখন ৩৫০ পর্যন্ত যেতে পারবেন না। আমাদের একটা খুব ভালো পরিকল্পনা ছিল, আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। বোলিং-ব্যাটিং দুই জায়গায় ভালো করতে পারিনি।’
এক হারেই বিশ্বকাপ শেষ নয়। হার ভুলে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যেতে চান সাকিবরা। বলেছেন, ‘(এটি) দীর্ঘ টুর্নামেন্ট। আমাদের এগিয়ে যেতে হবে, সামনে কিছু কঠিন ম্যাচ আছে। আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে, যেটা আমরা করছি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে