বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলকেও। যদিও নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে ইতিমধ্যে সব সংস্করণ মিলিয়ে দলকে ৯ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। তবে ভবিষ্যতে উইকেটরক্ষক ব্যাটারের কাঁধে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়ার কথা ভাবচ্ছিল বিসিবি।
কিন্তু গতকাল লিটন নন, নাজমুল হোসেন শান্তকে তিন সংস্করণের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। নেতৃত্ব পাওয়ার দৌড়ে শেষ মুহূর্তে বাদ পড়ায় অধিনায়কত্বের বিষয়ে তাঁকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল। তবে উত্তরটা নিজে না দিয়ে বোর্ডের কোর্টে ঠেলে দিয়েছেন কুমিল্লার অধিনায়ক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭৩ রানের জয় পাওয়ার পর ম্যাচ শেষে লিটন বলেছেন, ‘এটা আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। ওটা এখন অতীত হয়ে গেছে। এখন বিপিএলে আছি বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।’
জয়ের ম্যাচে সব আলো ইংল্যান্ডের দুই ক্রিকেটার উইল জ্যাকস ও মঈন আলি। এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন জ্যাকস। ৫৩ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ১০ ছক্কায়। আর ব্যাটিংয়ে ২৪ বলে ৫৩ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন অলরাউন্ডার মঈন। মঈনের মতোই ৪ উইকেট নিয়ে কুমিল্লার জয়ে অবদান রেখেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।
ম্যাচের সব আলো তিন ক্রিকেটারই নিলেও ইনিংস ওপেন করতে নেমে আজ শুরু থেকেই ঝড় তুলেছেন লিটন। ৩১ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। টুর্নামেন্টের শুরুতে রান না পাওয়া লিটনের এটি প্রথম ফিফটি। নিজের ইনিংস নিয়ে বলেছেন, ‘মতামতের কিছু নেই। চেষ্টা করছি, অনুশীলন করছি। কীভাবে কামব্যাক করা যায়। এখনো আমার ব্যাটিংয়ে অনেক উন্নতির জায়গা আছে। সামনে আরও কাজ করতে হবে। দলকে ভালো একটা শুরু এনে দিতে পেরে খুশি।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে