
কোরি অ্যান্ডারসনকে মনে আছে? শহীদ আফ্রিদির ৩৭ বলে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ২০১৪ সালে ভেঙে দিয়েছিলেন এই নিউজিল্যান্ডার ব্যাটার। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলার পথে ৩৬ বলে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছিলেন। পেস বোলিং এই অলরাউন্ডারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব সম্ভব দেখা যাবে যুক্তরাষ্ট্রের জার্সিতে!
২০২০ সালে নিউজিল্যান্ড ছেড়ে যে উদ্দেশ্য নিয়ে অ্যান্ডারসন পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুল্লুকে, সেটি এখন সফল। নিউজিল্যান্ডের সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে। কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল দল দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের ঘোষিত এই দলে আছেন কোরি অ্যান্ডারসন। শুধু নিউজিল্যান্ডের এই সাবেকই নন, যুক্তরাষ্ট্র দলে জায়গা করে নিয়েছেন রঞ্জি ট্রফিতে খেলা দুই ভারতীয় মিলিন্দ কুমার ও হারমিত সিংও। টেক্সাসের হিউস্টনে যুক্তরাষ্ট্র-কানাডা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৭ এপ্রিল শুরু হয়ে ১৩ এপ্রিল শেষ হবে।
জুন-জুলাইয়ে ঘরের মাঠে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যে যুক্তরাষ্ট্র শক্তিশালী একটা দলই নামাতে চায়, কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোরি, মিলিন্দ, হারমিতদের অন্তর্ভুক্তি তারই প্রমাণ। বিশ্বকাপের আগে মে মাসের ২০, ২২ ও ২৪ তারিখে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও দেখা যেতে পারে কোরি-মিলিন্দ-হারমিতদের।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে