দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজে দলে ছিলেন স্টিভ স্মিথ। তবে চোটে পড়ায় ছিটকে গেছেন সিরিজ থেকে। এই চোটে তিনি পড়েছেন কয়েক দিন আগে শেষ হওয়া অ্যাশেজেই।
জুন-জুলাইতে হয়েছে ইংল্যান্ডে হয়েছে ২০২৩ অ্যাশেজ। সেই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১০ রান করেছেন স্মিথ। এরপর ফিল্ডিংয়ের সময় কব্জিতে ব্যথা পান তিনি। এই চোট নিয়ে হেডিংলি, ম্যানচেস্টার, ওভাল-অ্যাশেজের বাকি তিন টেস্ট খেলেছেন। চোট কতটা গুরুতর তা স্মিথ টের পেয়েছেন কদিন আগে। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সিডনির বাড়িতে অনুশীলনের সময় ব্যথা অনুভূত হতে থাকে তাঁর। যেখানে ডারবানে টি-টোয়েন্টি দিয়ে ৩০ আগস্ট শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ।
দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগে গত ১৮ আগস্ট ছিটকে যান স্মিথ। অ্যাশেজে যে চোট পেয়েছেন, সেই প্রসঙ্গেই গতকাল কথা বলেছেন তিনি। ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার এই ব্যাটার বলেন, ‘এটা লর্ডসেই আমার সঙ্গে হয়েছে। ফিল্ডিং যখন করছিলাম, তখন হয়েছে। তবে ঠিক কোন সময়ে হয়েছে তা জানি না। ব্যথা না বাড়া পর্যন্ত আমি বুঝতে পারিনি। পরের ম্যাচটা আমি খেলেছি। আর ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে কর্টিসোন ইনজেকশন দিয়েছি। তারপর আরও একবার স্ক্যান করেছি। টেনডনে হালকা চিড় ধরা পড়েছিল ও আরও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে।’
স্মিথের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মারনাস লাবুশেন। আর স্মিথের মতো নাম প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক। অ্যাশেজেই কুঁচকির চোটে আক্রান্ত হয়েছিলেন স্টার্ক। স্টার্কের পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনসার জনসন। তবে ভারত সফরে তাঁদের (স্মিথ, স্টার্ক) পাওয়া যাবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৭ থেকে ১৭ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এই দুই দল। আর ২২ থেকে ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১৯ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে