
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে না পারায় পাকিস্তান দলের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এমনটাই দাবি দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের। যদিও বিষয়টি নিয়ে এখনো পিসিবির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে গতকাল থেকেই সরগরম নেট দুনিয়া। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির কাছে এটা কোনো শাস্তিই মনে হচ্ছে না। বাজে পারফরম্যান্সের কারণে কিছু ক্রিকেটারকে দুই বছর দলের বাইরে রাখা উচিত বলে মনে করেন তিনি। শাস্তি আরও বেশি না হওয়ায় পিসিবির সমালোচনা করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
সামা টিভিকে আফ্রিদি বলেন, ‘এরকম সিদ্ধান্তের কারণ বুঝে ওঠা কঠিন। এটা তো খুবই সংকীর্ণ ভাবনা। খুবই ছোট অঙ্কের জরিমানা এটি। ৫০ লাখ রুপিতে আপনি কী করবেন? এটাকে তো এমনকি কোনো শাস্তিও মনে হচ্ছে না।’
ক্রিকেটারদের শাস্তি প্রসঙ্গে নিজের মতামত দিতে গিয়ে আফ্রিদি বলেন, ‘যে ক্রিকেটাররা পারফর্ম করেনি, তাদেরকে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠিয়ে দিন। কিছু ক্রিকেটার আছে, আমার মনে হয়, অন্তত দুই বছর তাদেরকে জাতীয় দলে নেওয়া উচিত নয়। এটিই যথেষ্ট। যাদেরকে বিরতি দেওয়া প্রয়োজন, বিরতি দিন। ক্রিকেটারদের ভেতরে পরিবর্তন আনতে পারলে সেই শাস্তিই যথেষ্ট।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছে পাকিস্তানের ব্যাটাররা। এক সাহিবজাদা ফারহান ছাড়া আর কোনো ব্যাটার বলার মতো পারফর্ম করতে পারেননি। মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণেই সুপার এইটে থেমেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপ যাত্রা। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেট রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকায় শেষ চারে ওঠতে পারেনি পাকিস্তান।

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। মাঠের খেলায় না থাকলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। তবে সেমিফাইনালে দেখা যাবে না কোনো বাংলাদেশি আম্পায়ারকে।
৮ মিনিট আগে
ওসাসুনার কাছে ২-১ গোলের হারের দুঃস্মৃতি নিয়ে গেতাফের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এবারও ভাগ্য বদলায়নি লস ব্লাঙ্কোসদের। এ যাত্রায় ১-০ গোলে হেরে গেছে তারা; তাও আবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এমন হারের পর প্রধান কোচ আলভারো আরবেলোয়ার ওপর তোপ দাগছেন রিয়ালের ভক্তরা।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ইতিহাসের এক নতুন ইতিহাস রচিত হবে আজ। নারী এশীয়ান কাপের মঞ্চে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচ।
১ ঘণ্টা আগে
দ্য হান্ড্রেডের ষষ্ঠ পর্বের নিলামের জন্য গত সপ্তাহে নাম দিয়েছিলেন ৭১২ জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত নিলামের জন্য তালিকা ছোট করে এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যে তালিকায় নেই বাংলাদেশের ক্রিকেটারদের আধিক্য।
২ ঘণ্টা আগে