লিস্ট ‘এ’ ক্রিকেটে গত ছয় বছরে আফিফ হোসেন খেলেছেন ১০৬ ম্যাচ। এর মধ্যে ১৭টি ফিফটি থাকলেও ছিলেন সেঞ্চুরিশূন্য। বাংলাদেশ দলের হয়েও ইতিমধ্যে খেলে ফেলেছেন ২৬ ওয়ানডে, পাননি সেঞ্চুরির দেখা।
অবশেষে সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি খরা আজই কাটালেন আফিফ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ১০১ বলে ১১১ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর ইনিংসের কল্যাণে প্রাইম ব্যাংকের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে সংগ্রহ করেছে ২৮৫ রান।
রেজাউর রহমানের করা ৪৯তম ওভারের পঞ্চম বল। সিঙ্গেল নিয়ে আফিফ পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫টি সেঞ্চুরি আছে তাঁর। তবে সীমিত ওভারের ম্যাচে এটাই প্রথম সেঞ্চুরি। ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। ৬১ বলে দেখা পান ফিফটির। ফিফটির পর ঝড় তোলেন তিনি। ৩৬ বলে পরের ফিফটি করে দেখা পান সেঞ্চুরির। এর আগে আফিফের সর্বোচ্চ ছিল ৯৭ রান।
বাংলাদেশের হয়ে টানা ব্যর্থ হওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়েছিলেন আফিফ। সিলেট থেকে ঢাকায় ফেরার পরদিন থেকে খেলা শুরু করেন ডিপিএল। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, শুধু রান করলেই জাতীয় দলের দরজা খোলা আফিফের জন্য।
ডিপিএলে এসেই রানের ফুলঝুরি ছোটাচ্ছেন আফিফ। আবাহনীর হয়ে এ পর্যন্ত ১২ ম্যাচের ১০ ইনিংসে ৫৫.৭৫ গড়ে তাঁর ৪৪৬ রান। করেছেন ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে