
সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
বাংলাদেশ তাকিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম-মুমিনুল হকের ব্যাটের দিকেও। ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড এ দুই ব্যাটারই। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সফল ব্যাটারও তাঁরা দুজন। মুশফিকের সামনে হাতছানি দিচ্ছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসরে নেওয়া এই উইকেটরক্ষক-ব্যাটারের পুরোপুরি মনোযোগ এখন টেস্টে। জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দ ধরে রাখতে প্রস্তুতিও নিয়েছেন বেশ।
টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সেরা পাঁচ ব্যাটারের মধ্যে মুশফিক আছেন ৪ নম্বরে। তবে এবার তাঁর সামনে সুযোগ তালিকায় নিজেকে আরও ওপরে নিয়ে যাওয়ার। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন—১০ টেস্টে ১৫ ইনিংসে ১১৪৫ রান, নজরকাড়া গড় ৯৫.৪১। শতক করেছেন পাঁচটি।
পরের নামটি ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। জিম্বাবুয়ের বিপক্ষে ‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটার দ্বিতীয় সর্বোচ্চ করেছেন ৯৭৯ রান, ব্যাটিং গড় ৯৭.৯০। টেস্ট ক্যারিয়ারে কোনো দলের বিপক্ষে নিজের সর্বোচ্চ গড়ও এটি তাঁর। মুশফিকের সুযোগ আছে দ্রাবিড়কেও ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্রাবিড়ের চেয়ে ১২২ রান পিছিয়ে এখন মুশফিক। ফিট থাকলে তাঁর সামনে চারটি ইনিংস আছে এই সিরিজে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান গ্রেট—শচীন টেন্ডুলকারের। ৯ টেস্টে ১৪ ইনিংসে করেছেন ৯১৮ রান, গড় ৭৬.৫০। বাংলাদেশের পরে শচীনের সবচেয়ে বেশি গড় দলটির বিপক্ষেই। বাংলাদেশের বিপক্ষে ৭ টেস্টে খেলা শচীনের গড় ১৩৬.৬৬। জিম্বাবুয়ের বিপক্ষে শচীনকে ছাড়িয়ে যেতে মুশফিকের চাই ৬১ রান।
তালিকায় ৪ নম্বরে মুশফিক ১০ টেস্ট ও ১৮ ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ৮৫৭ রান, গড় ৫৭.১৩। টেস্টে কোনো দলের বিপক্ষে নিজের দ্বিতীয় সেরা গড় ও দ্বিতীয় সর্বোচ্চ রানও এটি। আছে দুটি সেঞ্চুরি ও তিন ফিফটি। ৮ টেস্টে ১৪ ইনিংসে ৭৫৭ রান মুমিনুলের।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে