
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতবার পেশোয়ার জালমি নিলেও নাহিদ রানার টুর্নামেন্ট কেটেছে বেঞ্চে বসে। এবারও তাঁকে নিয়েছে পেশোয়ার। তবে পিএসএল অভিষেকটা মনে রাখার মতো হয়নি। এক বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের এই গতিতারকা।
করাচি জাতীয় স্টেডিয়ামে গতকাল পেশোয়ার জালমি খেলেছে নবাগত হায়দরাবাদ কিংসের বিপক্ষে। টুর্নামেন্টে পেশোয়ারের তৃতীয় ম্যাচে অভিষেক হয় রানার। টস হেরে আগে ব্যাটিং পাওয়া হায়দরাবাদ ২০ ওভারে ১৪৫ রানে গুটিয়ে গেলেও রানা ৩ ওভারে খরচ করেন ৩০ রান। কোনো উইকেট পাননি। পিএসএল অভিষেকে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং এখন রানার। এই তালিকায় যৌথভাবে দুইয়ে শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুজনেরই নিজেদের প্রথম ম্যাচে ইকোনমি ছিল ৭.৭৫।
টস হেরে আগে ব্যাটিং পাওয়া হায়দরাবাদ ৫ ওভারে ৪ উইকেটে ৩৪ রানে পরিণত হয়। এই চারটি উইকেটই নিয়েছেন পেশোয়ারের স্পিনার ইফতিখার আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভারে (ষষ্ঠ ওভার) রানার ওভার থেকে হায়দরাবাদ নেয় ১৭ রান। তবে ৪ রান লেগবাই হওয়ায় সেটা তাঁর অ্যাকাউন্টে যোগ হয়নি। বাংলাদেশের গতিতারকাকে এরপর ইনিংসের দশম ও ১৮তম ওভারে বোলিং করানো হয়েছে। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে রানা খরচ করেন ৯ ও ৮ রান। যার মধ্যে ১৮তম ওভারে হায়দরাবাদ উইকেট হারালেও সেটা ছিল রানআউট।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদ গুটিয়ে যায় ১৮.২ ওভারে ১৪৫ রানে। ইনিংসের চূড়ান্ত ওভারটি হয়তো রানার জন্য বরাদ্দ রেখেছিলেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম। তবে ১০ বল আগে হায়দরাবাদ অলআউট হওয়ায় সেটার আর প্রয়োজন পড়েনি। যে ১৮ বল রানা বোলিং করেছেন, সেখানে ৩ চার ও ১ ছক্কা হজম করেছেন তিনি। এই ম্যাচে রানার সতীর্থ শরীফুল আরও খরুচে বোলিং করেছেন।
| বোলার | দল | ইকোনমি | উইকেট | প্রতিপক্ষ | সাল |
|---|---|---|---|---|---|
| নাহিদ রানা | পেশোয়ার জালমি | ১০ | ০ | হায়দরাবাদ কিংসমেন | ২০২৬ |
| শরীফুল ইসলাম | পেশোয়ার জালমি | ৭.৭৫ | ০ | রাওয়ালপিন্ডিজ | ২০২৬ |
| রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স | ৭.৭৫ | ৩ | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | ২০২৫ |
| সাকিব আল হাসান | করাচি কিংস | ৬.৫ | ১ | লাহোর কালান্দার্স | ২০১৬ |
| মোস্তাফিজুর রহমান | লাহোর কালান্দার্স | ৫.৫ | ২ | মুলতান সুলতানস | ২০১৮ |

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কেবল ২ মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’ এখনই যেন এই টুর্নামেন্টের দামামা বেজে গেছে। ভক্ত-সমর্থকেরা প্রিয় দলের ম্যাচ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।
৮ মিনিট আগে
বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিনের আলোয় আয়োজনের ইঙ্গিত গতকাল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। হচ্ছেও ঠিক তা-ই। সিরিজে কোনো দিবারাত্রির ম্যাচ থাকছে না।
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা এখনো নাজমুল হোসেন শান্তর। ২ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে করেন ১৮২০ রান। সেই ধারাবাহিকতায় সুযোগ পেয়ে যান জাতীয় দলে। নেতৃত্বও দিচ্ছেন দলকে। তবে তাঁর এই পর্যায়ে উঠে আসতে অনেক ধাপ অতিক্রম করতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সবশেষ ম্যাচেও চূড়ান্ত একাদশে ছিলেন মোহাম্মদ সালাহ। ১৮ মার্চ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তুরস্কের গ্যালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। তবে গতকাল টুর্নামেন্টের আরেক ধাপে এসে সালাহকে মাঠেই নামানো হয়নি।
৪ ঘণ্টা আগে