ইংল্যান্ডের বিপক্ষে বাকি সিরিজের বাকি দুই টেস্ট থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দেওয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এই ইস্যুতে মুখ খুললেন শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন নির্বাচকদের সিদ্ধান্ত জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
আফ্রিদি মনে করেন, বাদ দেওয়ায় তিন তারকার ক্যারিয়ার আরও লম্বা হতে সহায়তা করবে। সঙ্গে ভবিষ্যতে পাকিস্তানের বেঞ্চও শক্ত মনে করেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে সাবেক এই অলরাউন্ডার লেখেন, ‘বাবর, শাহিন ও নাসিমকে বিশ্রাম দেওয়া নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন জানাই। এই পদক্ষেপ শুধু এই চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ক্যারিয়ারকে সুরক্ষিত ও লম্বা করতেই সহায়তা করবে না, এটা দারুণ সুযোগ উদীয়মান প্রতিভাদের পরীক্ষা করারও। সঙ্গে ভবিষ্যতের জন্য শক্তিশালী বেঞ্চও তৈরি করবে।’
গত ১৮ ইনিংসে ৫০ ছোঁয়া ইনিংস নেই বাবরের। মুলতানে সিরিজের প্রথম টেস্টে তিনি দুই ইনিংসে করেন ৩০ ও ৫ রান। তার পরও সাবেক অধিনায়ককে বাদ দেওয়া নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। মুলতান টেস্টে সাফল্য পাননি দুই পেসার শাহিন, নাসিমও। তবে পিসিবি ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের দল ঘোষণার সময় জানায়, এই তিন তারকাকে বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে।
শাহিন সম্পর্কে শহীদ আফ্রিদির জামাতা। ভাগনের হাতেই মেয়ের দায়িত্ব তুলে দিয়েছেন আফ্রিদি।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে