মিরপুর, সিলেট, চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবার ফিরছে মিরপুরে। ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিন খেলা না থাকায় ক্রিকেটাররা সময় কাটিয়েছেন নিজের মতো করে। মিরপুরে বিপিএলের শেষ অংশ শুরুর আগে তামিম ইকবাল দিয়েছেন ডিনার পার্টি। তামিমের ডিনার পার্টিতে দেখা গেছে তারার মেলা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা দাঁড়িয়ে আছেন তামিমের সঙ্গে। তারকা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন ধারাভাষ্যকার আতহার আলী খানও।




ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে