
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল হাতে পাওয়ার পর একটা কারণে চোখ আটকে যায়। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত বোলিং করেও জায়গা হারিয়েছেন নাঈম হাসান। যেটা অবাক করেছে সবাইকে। আইরিশ সিরিজে এই স্পিনারের না থাকার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হাসিবুল হোসেন শান্ত।
গত জুনে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ড্র দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে যায় সফরকারীরা। দলীয় পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই আলো ছড়িয়েছেন নাঈম। ২ ম্যাচের ৩ ইনিংসে তুলে নেন ৯ উইকেট। স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ড সিরিজের দলে তাঁর না থাকা নিয়ে কৌতুহল তৈরি হয়। শান্ত জানালেন, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণেই বাদ পড়েছেন নাঈম। এছাড়া পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখেও নেওয়া হয়নি এই স্পিনারকে।
আজকের পত্রিকাকে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘আয়ারল্যান্ড দলে সব ব্যাটারই ডানহাতি। নাঈম তো ডানহাতি স্পিনার। এজন্য তাঁকে দলে নেওয়া হয়নি। তাছাড়া সিলেটের মাঠে পেস বোলারদের জন্য সহায়তা বেশি থাকে। সেই বিবেচনাতেও বাদ পড়েছেন নাঈম। ওর বিষয়টা মাথায় আছে। দ্বিতীয় ম্যাচের আগে ভাবা হবে নাঈমকে নিয়ে।’
২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট অভিষেক হয় নাঈমের। এখন পর্যন্ত খেলা ১৪ টেস্টের ২৫ ইনিংসে বল হাতে নিয়েছেন ৪৮ উইকেট। ৫ উইকেট নিয়েছেন চারবার। ইনিংসে ১০৫ রানে ৬ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে