মিনি নিলাম হলে কী হবে বড় এক ‘বিস্ফোরণ’ ঘটে গেছে এবারের আইপিএলের নিলামে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড়ের রেকর্ড গড়েছে এই নিলাম। একবার নয় দুই দুইবার।
প্রথমে ২০ কোটি ২৫ লাখ রুপিতে রেকর্ডটা গড়েন প্যাট কামিন্স। গত আইপিএলে স্যাম কারানের ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভেঙে দেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক। কিন্তু অজি পেসারের সেই রেকর্ড ২ ঘণ্টাও টিকল না। তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক ভেঙে দিয়েছেন।
রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ৯ বছর পর সর্বোচ্চ দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে নেমে ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার। অন্যদিকে কামিন্সের পর ৬ কোটি ৮০ লাখ রুপিতে ট্রাভিস হেডকেও দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
জাতীয় দুই সতীর্থকে আইপিএলের সাবেক দল হায়দরাবাদ কিনে নেওয়ায় খুশি হয়েছেন ডেভিড ওয়ার্নার। কামিন্স-হেড দুজনকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্নার। তবে হেডকে নিয়ে করা অভিনন্দন পোস্টটি যখন হায়দরাবাদের হয়ে রি-পোস্ট করতে যান অস্ট্রেলিয়ান ওপেনার তখন দেখতে পান তাঁকে ‘ব্লক’ করে দিয়েছে পুরোনো দল। পরে ব্লক করার ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বাঁহাতি ব্যাটার।
এখন পর্যন্ত একবারই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে হায়দরাবাদ। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বেই সেই সাফল্য পেয়েছিল কমলা জার্সিরা। কিন্তু ২০২১ সালের আইপিএলে বাজে খেললে অজি ওপেনারের অধিনায়কত্ব কেড়ে নেয় হায়দরাবাদ। পরে তো একাদশ থেকেও ওয়ার্নারকে বাদ দেয়। সর্বশেষ আইপিএলে দল পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে