
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হবে আগামী ৪ মে। তার আগে আজ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ডিপিএলের এবারের মৌসুমে বিভিন্ন পরিবর্তন নিয়ে কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার।
ডিপিএলে বরাবরই ক্রিকেটারদের দুপুরে খাবারে ভাত, আলু ভর্তা, গরুর মাংস দেওয়া হয়। যেটা ফিটনেসের জন্য ভালো নয়। বিষয়টি বিবেচনা করে এবার থেকে ক্রিকেটারদের দুপুরের খাবারে পরিবর্তন এনেছে বিসিবি। এখন থেকে ডিপিএলের ম্যাচ চলাকালীন মধ্যাহ্নভোজে গ্রিলড চিকেন দেওয়া হবে বলে জানালেন বিসিবি প্রধান।
তামিম বলেন, ‘চেষ্টা করব যারা খাবারের বিষয়টা দেখেন (ডিপিএল) তাদেরকে দিয়ে ভালো মেনু সেট করাতে। আশা করি এবারের খাবারের মান অনেক ভালো হবে। আগে আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকতো। এবার গ্রিল চিকেনে নিয়ে আসা হবে।’
হঠাৎ করে খাবারে পরিবর্তন আনলে মানিয়ে নিতে সময় লাগলেও এটা কাজে দেবে বলে মনে করেন তামিম, ‘বিসিবির তরফ থেকে প্রত্যেকটা দলকে দুপুরের খাবার দিচ্ছি। আমি এটা জানি যে যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, হঠাৎ করে তাদের ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা কঠিন হবে। যদিও জাতীয় দল, অনূর্ধ্ব ১৯ বা ‘এ’ দলের ক্রিকেটাররা এটাতে অভ্যস্ত।’
খাবার নিয়ে বিসিবির আগের সব নিয়মের সমালোচনা করে তামিম বলেন, ‘ফিটনেস টেস্ট শেষ করার পর যখন লাঞ্চ দিত ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকত। যদি আপনি ফিটনেসকে নিয়ে এত চিন্তিত বা ফিটনেসের আপনি একটা মানদণ্ড নির্ধারণ করতে চান, আপনার তো সব দিকটা অন্তত চেষ্টা করতে হবে কাভার করার জন্য। আমরা ফিটনেস নিয়ে অনেক কথা বলতাম বা ফিটনেস নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক প্লেয়ারকে এত স্কোর না করলে অনেক টুর্নামেন্ট খেলতে দেওয়া হতো না। কিন্তু ওই ফিটনেস টেস্ট শেষ করার পর যখন দুপুরের খাবার দিত, ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকত।’
কোনো ক্রিকেটার ঝরে যাক সেটা চান না তামিম, ‘মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা উপভোগ করব এবং আর্থিকভাবে খেলোয়াড়রা লাভবান হবে। আমি নিশ্চিত এখানে অনেকেই আমরা নিউজ দেখেছি যে দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকেই ফুচকা বিক্রি করছে, রিকশা চালাচ্ছে-এ রকমও কাহিনী আমরা শুনেছি। আমরা এমনটা চাই না।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে