বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ট্রফি জেতার পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান জানিয়েছিলেন, ট্রফি নিয়ে দীর্ঘ দিন ধরে অসুস্থ বিসিবি পরিচালক আলমগীর খান আলোর সঙ্গে দেখা করবেন।
সে কথা রাখলেন ফরচুন বরিশালের মালিক। বিপিএলের ট্রফি নিয়ে আজ আলমগীর খানের ঢাকার বাসায় দেখা করেছেন মিজানুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বাসাকে এক রকম হাসপাতাল বানিয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন এই বিসিবি পরিচালক।
ফ্র্যাঞ্চাইজির পাঠানো ছবিতে দেখা যায়, হাত দিয়ে বিপিএলের ট্রফি ছুঁয়ে দেখছেন আলমগীর খান। এ সময়ে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে ছিলেন দলটির হয়ে এবারের বিপিএলে খেলা পেসার কামরুল ইসলাম রাব্বি।
আলমগীর খান দীর্ঘদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন।
এবারের বিপিএলে ফরচুন বরিশালের সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল মাঠে। তাদের উপস্থিতি দলকেও করেছে বেশ উজ্জীবিত। যেটি স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক ও অধিনায়ক তামিম ইকবালও। সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ মিজানুর রহমান জানিয়েছিলেন, লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্যাপনের আনন্দ ভাগাভাগি করতে চান। জানা গেছে, তামিম দেশে ফিরলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে