Ajker Patrika

লন্ডনে সাকিবের জন্মদিনে চমক, কেক কাটলেন বিসিবি পরিচালক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৬: ৪৯
লন্ডনে সাকিবের জন্মদিনে চমক, কেক কাটলেন বিসিবি পরিচালক
সাকিব আল হাসানের জন্মদিনে কেক কাটছেন আসিফ আকবর। ছবি: সংগৃহীত

৩৯ পেরিয়ে ৪০ বছরে পা দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটার আজ জন্মদিনে একের পর এক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। লন্ডনে তাঁর সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

শুভ জন্মদিন সাকিব—সামাজিক মাধ্যমে আজ চোখ পড়তেই এমন পোস্ট দেখা যাচ্ছে অহরহ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন আসিফ। আজকের পত্রিকাকে তা নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক। ২২ মার্চ আসিফ লন্ডনে গিয়েছিলেন। সাকিবও সেখানে ছিলেন। বন্ধু-বান্ধবদের সঙ্গে একত্রিত হয়ে জন্মদিনের কেট কেটেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সামাজিক মাধ্যমে উদযাপনের ভিডিও এরই মধ্যে ভাইরাল।

বাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। মাঝে কয়েক বার তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন উঠলেও সেটা গুঞ্জনই থেকে গেছে। তাঁকে দেশের ক্রিকেটে ফেরাতে গত কয়েক মাস ধরে উচ্চকণ্ঠ আসিফ। গত ২৪ ফেব্রুয়ারি আজকের পত্রিকার পডকাস্টে বিসিবি পরিচালক বলেছিলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে তাদের যে আগ্রহ এবং গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ৫ আগস্টের পরে যে মামলাগুলি হয়েছে সেগুলোর যাচাই বাছাই করা হবে। সত্যতা কতটুকু, কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক চেক করা হবে। সেক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহ পাচ্ছি। এখন শুধু সংক্ষেপে বলতে চাই সাকিব আল হাসান আসবেন এবং আমরা উৎসবমুখর থাকব ইনশা আল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। অপেক্ষা করছি।’

আসিফ আকবরসহ বিসিবির একাধিক পরিচালক পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবের ফেরার আশাবাদ ব্যক্ত করলেও বাস্তবে তা হয়নি। এদিকে সাকিবের ফেরার ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একেক সময় একেক কথা বলছেন। ২৫ ফেব্রুয়ারি এক ইফতার বিতরণ অনুষ্ঠানে আমিনুল জানিয়েছিলেন, উকিলের মাধ্যমে মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে।

ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে ‘রেকর্ড আল হাসান’ উপাধিও পেয়েছেন সাকিব। আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিমরা। শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুকে সাকিবের একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘যদি বিষয় হয় ক্রিকেট, তাহলে সেখানে তুই সেরাদের সেরা। শুভ জন্মদিন মিস্টার ৭৫-সাকিব আল হাসান।’

বাংলাদেশের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল-মে মাসে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকছে এই সিরিজে। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন হবে কি না, সেই নিশ্চয়তা দিতে পারেননি নাজমুল আবেদীন ফাহিম। তবে ১৬ মার্চ সংবাদ সম্মেলনে ফাহিম জানিয়েছিলেন, শিগগিরই সাকিবকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত