
হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশের অভিষেক মৌসুমেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ধারাবাহিক দারুণ বোলিং করে দলকে প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি স্পিনার। এবার হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন রিশাদ।
সবশেষ বিগ ব্যাশের প্লে অফ থেকে বিদায় নিয়েছে হোবার্ট। যেখানে ১১ ইনিংস বল করে ১৫ উইকেট নেন রিশাদ; হ্যারিকেন্সের হয়ে যা সর্বোচ্চ। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৮২ রান, বোলিং গড় ২০.৮৬। ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট রিশাদের সেরা বোলিং। রিশাদ ছাড়াও হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।
বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। তারই অংশ হিসেবে আগামীকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। অনুষ্ঠান চলাকালীন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। পরদিন তা ওয়েবসাইট এবং সদস্যদের ইমেইলের মাধ্যমেও জানানো হবে।
রিশাদ শেষ পর্যন্ত হোবার্টের মৌসুমসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের পুরষ্কার জিততে পারবেন কি না সেটা পরের বিষয়। তবে ভক্তদের চাওয়া এই লেগস্পিনারের হাতেই উঠুক মৌসুমসেরার পুরষ্কার। হোবার্টের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের কমেন্টে রিশাদের পক্ষেই বেশি ভোট পড়ছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় সংশয়। সেই সংশয় যে এখন পুরোপুরি কেটে গেছে, সেটি বলার উপায় নাই। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেই ইরান।
৫ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে অবিক্রীত ছিলেন ডেভন কনওয়ে। আইপিএলে উপেক্ষিত নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানে থাকলেও তারই প্রতিবেশী দেশে চলা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে পড়ে রয়েছে কিউই এই তারকা ক্রিকেটারের।
৫ ঘণ্টা আগে
বাফুফের সঙ্গে হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। বাফুফে যদি তাঁর সঙ্গে আর চুক্তি না বাড়ায়, তাহলে বলা যায় কাবরেরার অধীনে শেষ ম্যাচটা খেলে ফেলেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের মাঠে দুর্দান্ত লড়েও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষটা বাংলাদেশ করেছে হার দিয়ে।
৫ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই নুয়ে পড়লেন হামজা চৌধুরী। পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি যেন হয়ে থাকলেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো হাভিয়ের কাবরেরার দলকে। তবে কোচের আশা বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে আরও অনেক দূর যাবে।
৬ ঘণ্টা আগে