লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেটের বাইরে নেই তারকা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন। এবার আরও একটি নতুন লিগে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে সুইডেন। এর নাম দেওয়া হয়েছে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। যেখানে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাকিবকে পেয়ে বেশ উচ্ছ্বসিত উপসালা। নিজেদের ফেসবুক পেজে সাকিবের হাসিখুশি এবং আয়েশি ভঙ্গিতে বসে থাকার একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ড্রাফটের আগে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং ঘোষণা করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধনী নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে উপসালা টাইগার্সের হয়ে মাঠে নামবেন।’
এবারের গ্রীষ্মেই মাঠে গড়াবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুম। এরই মধ্যে প্রাথমিক সূচি জানিয়েছে টুর্নামেন্টে কর্তৃপক্ষ। উদ্বোধনী ম্যাচ হবে ১৫ জুন। ২০ জুন ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুমে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল।
নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুমে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। সাকিব ছাড়াও বাইশ গজের আরও বেশ কিছু পরিচিত মুখদের দেখা যাবে সুইডিশ লিগে। টুর্নামেন্টে নাম লিখিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস, শেলডন কটরেলদের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের অপেক্ষায় নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির কর্তৃপক্ষ।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে