প্রথম দিন তুলনামূলক বেশি দাপট ছিল বোলারদের। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনটা বলতে গেলে সমানে সমান দাপট দেখাল বোলার এবং ব্যাটাররা। এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। বল হাতে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ ও রুয়েল মিয়া।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় দিন শেষেই ইনিংস হারের শঙ্কায় পড়েছে রংপুর। বন্দর নগরীর দলটির করা ৩৫০ রানের জবাবে ১২৬ রানে গুটিয়ে যায় তারা। ৪৬ রান করেন তানভীর হায়দার। আবু হাশিমের ব্যাট থেকে আসে ৩৯ রান। ৩১ রানে ৫ উইকেট নেন মাহমুদ। ফলোঅনে পড়ে ফের ব্যাট করতে নেমেছে রংপুর। বিনা উইকেটে ৪ রান করেছে উত্তরের দলটি। ইনিংস হার এড়াতে আরও ২২০ রান করতে হবে রংপুরকে।
সিলেট একাডেমি গ্রাউন্ডে বরিশালের বিপক্ষে ৩৫৪ রানে অলআউট হয়েছে ময়মনসিংহ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৭ রান করে ফেরেন আবু হায়দার রনি। ৭৪ রান আসে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে। আজ ময়মসিংহের পতন হওয়া বাকি চারটি উইকেটই নেন রুয়েল। সব মিলিয় ৫ উইকেট নেওয়ার পথে ৭৫ রান খরচ করেন তিনি।
জবাবে ২১৭ রানে থেমেছে বরিশালের ইনিংস। রনির মতো সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন ফজলে মাহমুদ রাব্বি। ব্যক্তিগত ৯২ রানে শুভাগত হোম চৌধুরীর শিকার হয়ে সাজঘরে হাঁটেন তিনি। ২৬ রান করেন সোহাগ গাজী। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ময়মনসিংহের সংগ্রহ ৯ রান। ১৪৬ রানের লিড পেয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গালিব ও অমিতের জোড়া শতকে রাজশাহীর করা ২৩৬ রানের ভালোই জবাব দিচ্ছে সিলেট। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৭০ রান তোলেছে স্বাগতিকরা। অমিত ১৭২ ও গালিব ১১১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন। প্রতিপক্ষের বোলাররা অতিমানবীয় কিছু করতে না পারলে বিশাল সংগ্রহের অপেক্ষায় আছে সিলেট।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকেদের করা ১৯৪ রানের জবাবে ৫ উইকেটে ২৩৫ রান করেছে ঢাকা। ৭৭ রান করেন ফয়সাল আহমেদ। জিসান আলমের অবদান ৫৭ রান। আনিসুল ইসলামের ব্যাট থেকে আসে ৪৮ রান। ৪১ রানে এগিয়ে আছে সফরকারী দল। হাতে থাকা বাকি ৫ উইকেট নিয়ে লিড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে