
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই এক মাসও। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন বুঁদ হয়ে থাকবে বিশ্বকাপ উন্মাদনায়, তখন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বিদ্যুৎ বাঁচাতে গত ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো হয়েছিল দিনের আলোয়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ভাগাভাগি হয়েছিল মিরপুর ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজও হচ্ছে একই প্যাটার্নে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে মিরপুরে। সকাল ১১টায় শুরু হবে তিনটি ওয়ানডে। তিন টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু চট্টগ্রাম।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে হবে ৯, ১১ ও ১৪ জুন। ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৯ ও ২১ জুন হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। দুই দলের সিরিজ শেষ হলেও ফুটবল বিশ্বকাপ চলবে আরও প্রায় এক মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
গত মাসে পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তাতে করে ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর স্থান ধরে রেখেছে বাংলাদেশ।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩ ও ১০৯। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা ৯ দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে।
| তারিখ | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় |
|---|---|---|---|
| ৯ জুন | প্রথম ওয়ানডে | মিরপুর | সকাল ১১টা |
| ১১ জুন | দ্বিতীয় ওয়ানডে | মিরপুর | সকাল ১১টা |
| ১৪ জুন | তৃতীয় ওয়ানডে | মিরপুর | সকাল ১১টা |
| তারিখ | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় |
|---|---|---|---|
| ১৭ জুন | প্রথম টি-টোয়েন্টি | চট্টগ্রাম | বেলা ২টা |
| ১৯ জুন | দ্বিতীয় টি-টোয়েন্টি | চট্টগ্রাম | বেলা ২টা |
| ২১ জুন | তৃতীয় টি-টোয়েন্টি | চট্টগ্রাম | বেলা ২টা |

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে