এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুর বাজে ফর্ম কাটিয়ে দুর্দান্ত ছন্দে আছেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন তিনি। অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
১২৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গায়ানার। দলীয় ১৮ রানে ২ উইকেট হারায় গায়ানা। ৪ নম্বরে সাকিব ব্যাটিংয়ে নেমে রহমানউল্লাহ গুরবাজে সঙ্গে তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন। তাঁদের ৭৯ রানের জুটিই বার্বাডোজকে ৫ উইকেটে হারাতে সহায়তা করে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও ছিলেন সাকিব। মাত্র ৩০ বলে ৫৩ রান করে ওবেদ ম্যাককয়ের বলে আউট হয়েছেন তিনি। এই ঝোড়ে ইনিংসে সাজাতে ৫ চারের বিপরীতে ৩ ছক্কাও মেরেছিলেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে নিয়ে বার্বাডোজকে ১২৫ রানে অলআউট করেছে গায়ানা। সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের তোপে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকেন প্রতিপক্ষরা। শেষ পর্যন্ত দলটি ১২৫ রান করতে পেরেছে টেলএন্ডারদের ছোট ছোট কিছু ইনিংসের সৌজন্যে। দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। ২ ওভার ৩ বল করে ১২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাকিব। ৩ ওভারে ১৪ রান দিয়ে দলের সেরা বোলার রোমারিও শেফার্ড।
দলের সেরা বোলার হতে না পারলেও অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাকিব। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় হওয়ায় সিপিএলের ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে তাঁর দল। আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলবে ৫ উইকেটে হারানো বার্বাডোজের বিপক্ষেই। এ ম্যাচে হারলেও গায়ানা দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাবে টুর্নামেন্টির ফাইনালে যাওয়ার।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৪৩ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে