
বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে এখন ধুলাই ওড়ে বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ক্ষমতার পালাবদল এখন খুবই পরিচিত দৃশ্য। গত দুই বছরে চার সভাপতি দেখেছে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর গতকাল বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদের কাছে বিসিবির সবকিছু সার্কাস মনে হচ্ছে।
বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বিসিবির নীতিনির্ধারকেরা গতকাল দুপুরে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছেন। তখন সাংবাদিকদের নিজের নানা পরিকল্পনার কথা জানালেও বুলবুল ঘুণাক্ষরেও টের পাননি কয়েক ঘণ্টার মধ্যে কী ঘটতে যাচ্ছে। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বিসিবির পরিচালনা পর্ষদ। তামিমকে সভাপতি করে তৈরি করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি। যুক্তরাষ্ট্রে থাকা আফতাব এই ঘটনা দেখে ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন। যে ভিডিওতে ছিল একরাশ হতাশা আর শ্লেষ। তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২০০০ টাকা খরচ করেও টিকিট কেনেন, আপনার সেই টিকিট বৃথা যাবে না।’
তামিমের অ্যাডহক কমিটির ১১ সদস্যের মধ্যে আছেন তিন মন্ত্রীর সন্তান। এক প্রতিমন্ত্রীর স্ত্রীও রয়েছেন সেখানে। বুলবুলের বোর্ড যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেই ঘটনায় গতকাল থেকে উত্তাল দেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের এই দুর্দশা নিয়ে কথা বলার সময় আফতাবের কণ্ঠে ধ্বনিত হয়েছে হাহাকার। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশে আপনি না জানলেও মিডিয়ারা আপনাকে জানিয়ে দেবে। আর এমন ভাবে ঢোল পিটিয়ে জানাবে, আপনি যদি জানতে নাও চান তাও আপনি জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে, জানি না। ক্রিকেট তো এখন আর নেই। সার্কাস আছে। সার্কাসটা দেখতে সবাইকে অনুরোধ।’
দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ক্রিকেটে কাজ করলেও ক্রিকেট বোর্ডের সদর দপ্তর কোথায়, সেটাই এখনো জানেন না বলে দাবি আফতাবের। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফেসবুকে ভিডিও বার্তায় বলেন,‘আমেরিকায় আজ তিন বছর আছি। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা আসলে কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে কাজ করছি প্রত্যেক দিন। এটা হয়তোবা আপনারা বলতে পারেন আমার ব্যর্থতা। সেজন্য আমি জানি না।’
রাজনীতির দুষ্টচক্রে দেশের ক্রিকেট ঘুরপাক খাচ্ছে বহু আগে থেকেই। সেটিরই নগ্নরূপ যেন এখন দেখা যাচ্ছে। নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অবৈধ’ ও ‘শাম এন্টনি’ বা ভুয়া সত্তা হিসেবে বুলবুল আখ্যা দিয়েছেন। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এনএসসি অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত পর্ষদ ভেঙে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এই পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের স্বায়ত্তশাসনের টুঁটি চেপে ধরার শামিল।’ বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষায় ও বর্তমান অস্থিতিশীলতা কাটাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন বুলবুল।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৭ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে