
রেকর্ডের হাতছানি নিয়েই ব্রিজবেন টেস্টে নেমেছিলেন মিচেল স্টার্ক। ৪০ তম ওভারে এসে অপেক্ষা ফুরায় তাঁর। হ্যারি ব্রুককে আউট করে ওয়াসিম আকরামকে পেছনে ফেলে টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন স্টার্ক।
গ্যাবায় অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগে স্টার্কের নামের পাশে শোভা পাচ্ছিল ৪১২ উইকেট। চার বিরতি থেকে ফিরেই স্টার্কের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ৩ উইকেট হারানোর ইংল্যান্ডের সংগ্রহ তখন ১৭৬ রান। বোলিংয়ে এসে দ্বিতীয় ডেলিভারিতেই বাজিমাত করেন স্টার্ক।
তার বলে ড্রাইভের চেষ্টায় ব্যর্থ হন ব্রুক। বল চলে যায় স্মিথের হাতে। কোনো ভুল করেননি স্বাগতিক দলপতি। টেস্টে এটা স্টার্কের ৪১৫ তম উইকেট। ৪১৪ উইকেট নিয়ে এতদিন টেস্টে বাঁ হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার আকরাম। ১০৪ টেস্টের ১৮১ ইনিংস বল করেছেন তিনি। সেখানে ১০২ টেস্টের ১৯৫ ইনিংস বল করে রেকর্ড গড়লেন স্টার্ক।
ইংল্যান্ডের পতন হওয়া প্রথম ৩ উইকেটর মধ্যে দুইটাই নেন স্টার্ক। বেন ডাকেট ও ওলি পোপকে ফিরিয়ে আকরামের পাশে বসেন এই গতি তারকা। ব্রুককে প্যাভিলিয়নের পথ দেখিয়ে সাবেক পেসারকে পেছন ফেললেন তিনি।
এর আগে পার্থ টেস্টেও দুর্দান্ত বোলিং করেছেন স্টার্ক। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৭২ রানে অলআউট করার পথে ৫৮ রানে ৭ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার ৩ উইকেট। রেকর্ড গড়ার পর স্টার্ককে অভিনন্দন জানিয়েছেন আকরাম। এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘তোমার জন্য আমি গর্বিত। তোমার অসাধারণ পরিশ্রম তোমাকে আলাদা করেছে। উইকেট সংখ্যায় আমাকে ছাড়িয়ে যাওয়া তোমার জন্য কেবল সময়ের ব্যাপার ছিল।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে