
মোহাম্মদ আশরাফুলের ঘরে এসেছে নতুন অতিথি। এবারও পুত্রসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। সামাজিক মাধ্যমে গত রাতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সঙ্গে একটি ছবি তুলে আশরাফুল গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ (গতকাল) রাত ১০ টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে এক কন্যাসন্তান, তারপর এক পুত্রসন্তান আর আজ আবার এক পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।’
নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চাইলেন আশরাফুল। গত রাতে ফেসবুকে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন। আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল।’
২০০১ সাল থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২৬১ ম্যাচ। নেতৃত্ব দিয়েছেন ৬২ ম্যাচে। গত কয়েক বছর ধরে তিনি পুরোদস্তুর কোচ হিসেবে কাজ করছেন। ২০২৪ গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন তিনি।
গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হয়েছেন আশরাফুল। তাঁর অধীনে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। প্রথমবারের মতো বাংলাদেশ টানা চার টেস্ট জিতেছে আশরাফুল ব্যাটিং কোচ থাকার সময়ই। পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা পোক্ত করেছে। তাতে করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ সুগম হলো বাংলাদেশের।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে