
টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতাটাকে যেন নিয়মে পরিণত করেছিল ভারত। অবশেষে সেই ভারতকে মাটিতে নামিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৭৬ রানের এই জয়ের নায়ক ডেভিড মিলার। ৩৫ বলে ৬৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা এই ব্যাটার এখন বিশ্বাস করছেন–বিশ্বমঞ্চেও ভারতকে হারানো যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১২ জয় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। আফ্রিকান জায়ান্টদের হারিয়েই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল তারা। আত্মবিশ্বাসের দিক দিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এগিয়ে ছিল আয়োজকেরা। কিন্তু এদিন তিন বিভাগেই দারুণ ক্রিকেট খেলে ভারতকে স্তব্ধ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এরপর বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২২ ম্যাচের ২১ টিতেই জিতেছে তারা; বাকি ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পথে অপরাজিত ছিল ভারত। সূর্যকুমার যাদবের দলের সেই অপ্রতিরোধ্য যাত্রা থামল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে।
ভারতকে হারানোর পর অনুভূতি জানাতে গিয়ে মিলার বলেন, ‘ভারত দারুণ একটি দল। তাদের হারানো যায়। তবে আমাদের জন্য এ রকম একটি টুর্নামেন্টে মূল কাজ হলো ছোট ছোট বিষয়গুলো ঠিকঠাক করা এবং নিজেদের কাজ শেষ করা। আমরা পরিণত দল। ছেলেদের অনেকেই একসঙ্গে অনেক খেলেছে এবং চাপের মধ্যে এই ব্যাপারটি অনেক কাজে দেয়। ব্যাপারটি হলো স্রেফ নিজেদের পথে থাকা, কাজ শেষ করা নিশ্চিত করা এবং আরও বেশি কিছুর তাড়না থাকা।’
দক্ষিণ আফ্রিকার করা ১৮৭ রানের জবাবে ১১১ রানে অলআউট হয়েছে ভারত। দাপুটে জয়ের পরও যে ম্যাচটি সহজ ছিল না সেটাই মনে করিয়ে দিলেন মিলার, ‘আমাদের জন্য মোটেও সহজ ছিল না (ম্যাচ জেতা)। ভারতের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। এই দলটার বিপক্ষে অনেক খেলেছি এবং তাদের সঙ্গে বা আরও সীমানা আরও ছাড়িয়ে বললে, দুটি বড় দল যখন খেলে তখন মূল ব্যাপারটি হলো ছোট কাজগুলোই লম্বা সময় ধরে ঠিকঠাক করতে পারা। বড় ম্যাচে চাপ থাকেই। সেটাকে কাটিয়ে উঠতে হয়। দলীয় প্রচেষ্টার প্রয়োজন এখানে (ভালো কিছুর জন্য)।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে