
বেশ দাপটের সঙ্গেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। তৃতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপ জেতার পর থেকেই প্রশংসায় ভাসছে সূর্যকুমার যাদবের দল। তাদের প্রশংসায় বার্তা দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এই তালিকায় আছে শহিদ আফ্রিদির নাম। ভারত যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলেছে ভারত। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হেরেছে আয়োজকেরা; সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে-পরে চারটি করে ম্যাচ জেতে তারা। ফাইনালে তো ভারতের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। ২৫৫ রানের বিশাল পুঁজি নিয়ে ৯৬ রানে জিতে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত।
ভারতকে শিরোপা জেতানোর পথে সবচেয়ে বড় অবদান সঞ্জু স্যামসনের। ৩২১ রান করে জিতেছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার। রানসংগ্রাহকের তালিকার তিনে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি। টানা তৃতীয় ফিফটি করার পথে ফাইনালে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। ফাইনালে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন যশপ্রীত বুমরা। এই দুজনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন আফ্রিদি।
নিজের এক্সে পোস্ট করা একটি ভিডিওতে আফ্রিদি বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। পুরো টুর্নামেন্টজুড়েই তারা নিখুঁত এবং শক্তিশালী দল হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এটি ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত। এমন পারফরম্যান্সই প্রমাণ করে কেন ভারত এখনো বিশ্ব টুর্নামেন্টে শীর্ষে রয়েছে।’
ভারতের বেঞ্চের শক্তির প্রশংসা করতে গিয়ে আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপ শেষ হয়েছে। আমার মনে হয় ভারতই এই শিরোপার যোগ্য ছিল। তাদের দলগত সমন্বয় অসাধারণ। বেঞ্চে থাকা খেলোয়াড়রাও প্রথম একাদশের মতোই মানসম্পন্ন। তাই আমি সব সময় বলি, আপনার বেঞ্চ শক্তিশালী হতে হবে। ভারতের বেঞ্চ খুবই শক্তিশালী ছিল—সেখান থেকে যেকোনো খেলোয়াড়কে তুলে এনে সহজেই প্রথম একাদশে রাখা যেত। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছে।’

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৯ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে