
সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদ হোসেনের। আসরে নিজেদের প্রথম ম্যাচে এই লেগস্পিনারকে রেখেই একাদশ সাজায় হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেকে উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিংয়ের নজর কেড়েছেন রিশাদ।
রিশাদ খেলছেন; স্বাভাবিকভাবেই হোবার্ট এবং সিডনির ম্যাচের দিকে বাড়তি নজর ছিল এদেশের ক্রিকেটপ্রেমীদের। সহজাত বোলিং করে প্রথম ম্যাচে ভক্তদের প্রত্যাশা মিটিয়েছেন নীলাফামারির এই ক্রিকেটার। প্রথম ওভার থেকেই দারুণ লাইন-লেন্থে বোলিং করেছেন। বলে টার্নও ছিল বেশ। দারুণ সব ডেলভারিতে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়েছেন এই স্পিনার। বিগ ব্যাশ অভিষেকে সব মিলিয়ে ৩ ওভার বোলিং করেছেন তিনি। দিয়েছেন মাত্র ১৮ রান। তবে উইকেট পাননি।
ইনিংসের পঞ্চম ওভারে রিশাদের হাতে প্রথমবার বল তুলে দেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। সে ওভারে খরচ করেন মাত্র ৬ রান। সপ্তম ওভারে বোলিংয়ে এসে আরও হিসেবি ছিলেন বাংলাদেশি ক্রিকেটার। এ যাত্রায় মাত্র ৪ রান দেন তিনি। রিশাদ নিজের তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৩ তম ওভারে। সে ওভারের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বলকে সীমানা ছাড়া করেন সিডনির ক্যামেরুন ব্যানক্রফট। সব মিলিয়ে সে ওভারে ৮ রান খরচ করেন রিশাদ। বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে মাত্র একটি বাউন্ডারি হজম করেছেন রিশাদ। তাঁর করা ৩ ওভার থেকে কোনো ছক্কা মারতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
বিগ ব্যাশের আগের আসরের জন্যও রিশাদকে নিয়েছিল হোবার্ট। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সেবার খেলতে পারেননি তিনি। এবারও তাঁকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং নিজেদের হেড অব স্ট্যাটেজি রিকি পন্টিংয়ের পরামর্শেই রিশাদের প্রতি আগ্রহ দেখায় হোবার্ট। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে অভিষেক হলো তাঁর।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে