
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরিফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
প্লে অফের যে ক্ষীণ আশা টিকে আছে সেটার জন্য চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে জিততেই হবে নোয়াখালীকে। বাঁচা মরার সমীকরণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১২৬ রানে অলআউট হয়েছে হায়দার আলীর দল। তাদের হাতের নাগালে রাখতে আসল কাজটা করেন শরিফুল। ৩.৫ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট নেন এই বোলার। বিপিএলে শরিফুল আগের সেরা বোলিং করেছিলেন গত বছর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ৩.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এক ওভার মেডেনও দিয়েছিলেন।
বিপিএলে নিজের সেরা বোলিং করার পথে আজ নোয়াখালীর বিপক্ষে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন শরিফুল। শেষ পর্যন্ত সফল হননি। ১৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে হাসান মাহমুদ ও মেহেদি হাসান রানাকে আউট করেন তিনি। ১৯তম ওভারেও ৩ বলের ব্যবধানে শরিফুলের শিকার ২ উইকেট। এ যাত্রায় ফেরান সাব্বির হোসেন ও ইহসানউল্লাহকে।
শরিফুল নিজের প্রথম উইকেট তুলে নেন পাওয়ারপ্লের শেষ ওভারে। ২৫ রান করা নোয়াখালীর ওপেনার হাসান ইসাখিলকে শেখ মেহেদির ক্যাচে পরিণত করেন। শরিফুল ছাড়াও এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদি। ৩ ব্যাটারকে বিদায় করেন চট্টগ্রাম অধিনায়ক। ৩ ওভারে তাঁর খরচ ১২ রান। ৩৬ রানে ১ উইকেট নেন আমির জামাল। নোয়াখালীর কাছে আজ হারলেও সমস্যা পড়তে হবে না চট্টগ্রামকে। আগেই প্লে অফ নিশ্চিত করেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ফ্র্যাঞ্চাইজিটি।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে